…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

লক্ষ্মীপুরে সংকেত অমান্য করে পালানো ট্রাককে পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক, চালকের সাত দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি ট্রাককে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে। পরে ওই ট্রাকচালককে সংকেত অমান্য ও ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় তাঁর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ সড়ক নিশ্চিতে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চলছিল। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়।

আটকের পর দেখা যায়, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তিনি ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করেছেন। এতে আইন অনুযায়ী তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই অভিযানে আরও ছয়জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় আনন্দ পরিবহনের দুটি বাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একটি ড্রাম ট্রাকের চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও সড়ক পরিবহন আইন অমান্যের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার দায়ে তিন মোটরসাইকেলচালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …