…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন মুফতি তাকি উসমানি, অংশ নেবেন নয়টি অনুষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক

মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট ফকিহ মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সফরে দেশের বিভিন্ন স্থানে নয়টি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

মুফতি তাকি উসমানি পাকিস্তানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। বুধবার (১১ নভেম্বর) সফরের প্রধান সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর রোববার বাংলাদেশে পৌঁছে মাগরিব বা এশার পর শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি।

পরদিন ২৩ নভেম্বর সোমবার এশার পর ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।

২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসা সফর করবেন এই আলেম। ২৫ নভেম্বর বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি করবেন তিনি। একই দিন এশার পর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলনে অংশ নেবেন।

২৬ নভেম্বর বৃহস্পতিবার মাগরিবের পর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।

সফরের ষষ্ঠ দিন ২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও সাধারণ বয়ান করবেন মুফতি তাকি উসমানি। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহি সম্মেলনে অংশ নেবেন।

সফরের শেষ দিন ২৮ নভেম্বর শনিবার মাগরিবের পর জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন তিনি।

এর আগে বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মুফতি তাকি উসমানির সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়। প্রথমদিকে প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও ৬ নভেম্বর চূড়ান্ত সূচি প্রকাশের সময় অনুষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হয়। এতে আগের পরিকল্পনায় থাকা কয়েকটি আয়োজন বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা …