…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

তবে তাঁর মৃত্যুর কারণ জানায়নি মস্কো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপিও তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দারচিয়েভকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে।

২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান দারচিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরপরই তিনি এ দায়িত্ব পান। সে সময় ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা চলছিল।

এর আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক ছিলেন।

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবেও পরিচিত ছিলেন দারচিয়েভ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর তিনি একে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

তামার তার বদলাতে গিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ, বাতিল সাড়ে তিন হাজারের বেশি
আমেরিকা

তামার তার বদলাতে গিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ, বাতিল সাড়ে তিন হাজারের বেশি

তামার তার বদলে ফাইবার বসানোর কাজের পর সৃষ্ট জটিলতায় যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ড…

তামার তার বদলে ফাইবার বসাতে গিয়ে ভুল: শুক্রবারের দেশজুড়ে গ্রাউন্ড স্টপের কারণ জানাল এফএএ
আমেরিকা

তামার তার বদলে ফাইবার বসাতে গিয়ে ভুল: শুক্রবারের দেশজুড়ে গ্রাউন্ড স্টপের কারণ জানাল এফএএ

যুক্তরাষ্ট্রে শুক্রবারের দেশজুড়ে গ্রাউন্ড স্টপের কারণ হিসেবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক হালনাগাদের সময় ঘটা একটি সরঞ্জাম-ত্রুটির কথা জানিয়েছে ফেডারেল এভ…

সিবিএস নিউজে বারি ওয়াইসের এক বছর: সংবাদকক্ষে সংঘাত, ‘৬০ মিনিটস’ ছাঁটাই আর রেটিং পতন
আমেরিকা

সিবিএস নিউজে বারি ওয়াইসের এক বছর: সংবাদকক্ষে সংঘাত, ‘৬০ মিনিটস’ ছাঁটাই আর রেটিং পতন

সিবিএস নিউজের জন্য বছরটি ছিল অস্থিরতায় ভরা। মালিকানা বদলের পাশাপাশি বিতর্কিত এক নতুন প্রধানের আগমনে নেটওয়ার্কটি একের পর এক ধাক্কা খেয়েছে। গত বছরের …

‘প্রগতিশীল বনাম মধ্যপন্থী’ বিভাজনের কথা মানতে নারাজ ডেমোক্র্যাটরা, নতুন কংগ্রেসে জোর সাধ্যের এজেন্ডায়
আমেরিকা

‘প্রগতিশীল বনাম মধ্যপন্থী’ বিভাজনের কথা মানতে নারাজ ডেমোক্র্যাটরা, নতুন কংগ্রেসে জোর সাধ্যের এজেন্ডায়

নতুন কংগ্রেসের দিকে এগিয়ে যাওয়ার পথে ডেমোক্র্যাট দলের ভেতরে ‘প্রগতিশীল বনাম মধ্যপন্থী’ বিভাজনের কথা জোর দিয়ে অস্বীকার করেছেন দলটির নেতারা। মধ্যবর্ত…