…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৯ কারখানায় ছুটি, কোনাবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুটি

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৯ কারখানায় ছুটি, কোনাবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দুটি
ছবি: সংগৃহীত

গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ৯টি পোশাক কারখানায় ছুটি এবং দুটিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিক আন্দোলনের পর এ সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকালে কারখানার প্রধান ফটকে এ বিষয়ে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে গত ১০ নভেম্বর দুপুর থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। শ্রমিকরা কারখানায় এসে কর্মবিরতি পালন করে। তাদের কাজে যোগ দিতে অনুরোধ করা হয়।

নোটিশে আরও বলা হয়, যৌক্তিক কারণ ছাড়াই শ্রমিকরা উচ্ছৃঙ্খলভাবে কারখানা ভাঙচুর করে ও কারখানা ত্যাগ করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল।

পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন লেবেন্ডা এবং এপেক্স কারখানার শ্রমিকরা।

এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যানবাহন চলাচল এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় ৯টি কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কোনাবাড়ী এলাকায় দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ
জাতীয়

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে শ্রমিক ও মালিকপক্ষ। শ্রমিক আন্দোলনের মুখে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত সোমব…

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…

মজুরির দাবিতে উত্তাল গাজীপুর–আশুলিয়া: ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক
জাতীয়

মজুরির দাবিতে উত্তাল গাজীপুর–আশুলিয়া: ১৭ কারখানায় ছুটি, নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল। শনিবার (১৪ নভেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে দুই শিল্পাঞ্…

শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, গাজীপুরে দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক
জাতীয়

শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, গাজীপুরে দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গা…