…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

গণঅভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই, ত্রিশালে বললেন পর্যটনমন্ত্রী মিল্লাত

নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই, ত্রিশালে বললেন পর্যটনমন্ত্রী মিল্লাত
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো সরকারের পুনরায় ক্ষমতায় ফিরে আসার নজির বিশ্ব ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) একসময় নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, গত ৩০০ থেকে ৪০০ বছরের ইতিহাসেও এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘ডিসেম্বর, ডিসেম্বর বলে আমাদের মধ্যে কিছু মানুষ একটি বিষয় ছড়ানোর চেষ্টা করছে। আপনারা জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর কথা স্মরণ করুন। তারা একবার পালিয়ে যাওয়ার পর আর জার্মানিতে ফিরে আসতে পারেনি।’

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ‘আমি মনে করি, আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে। অতএব, কে আসবে, কে আসবে না—এসব চিন্তা করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। কিছু মানুষ অন্যদের বিপদে ফেলার জন্য উসকানি দেওয়ার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, আপা আবার কখন আসবেন, আবার ক্ষমতায় ফিরতে পারবেন। এসব চিন্তা একেবারেই ভুলে যান।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পর্যটনমন্ত্রী বলেন, ‘আপনারা এসব কথায় কান দেবেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। নির্দ্বিধায় কাজ করবেন। এই সরকার সবার জন্য।’

আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকেরা।

মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। কতটি উড়োজাহাজ চলাচল করতে পারবে, কোন দিক থেকে উড়োজাহাজ অবতরণ করবে, অবতরণের পথ কত দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং বিমানবন্দরের সামগ্রিক সক্ষমতা কেমন হবে—এসব বিষয় নিয়ে বিস্তারিত সমীক্ষা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…