…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার, ইউএনডিপিকে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার, ইউএনডিপিকে সুপারিশ
ছবি: সংগৃহীত

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য এন্ট্রি, যাচাই ও সংশোধনের কাজের জন্য ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার। এ কাজের পরামর্শক হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের নাম সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বৈঠক সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অধীন খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য এন্ট্রি, যাচাই ও সংশোধনসংক্রান্ত পরামর্শক সেবা নেওয়া হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৫০ টাকা। কাজটি বাস্তবায়নে ইউএনডিপি বাংলাদেশকে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া মাদারীপুরে ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাবও অনুমোদনের সুপারিশ পেয়েছে।

স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের আওতায় মাদারীপুর জেলায় এসব স্থাপনা নির্মাণ করা হবে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)’ প্রকল্পের আওতায় স্কুল কাম আশ্রয়কেন্দ্রগুলো নির্মাণ করা হবে।

এ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩২৬ কোটি ১৯ হাজার ৭০৭ টাকা ৬২ পয়সা। নির্মাণকাজের জন্য ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য কম্বল কেনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের জন্য পাঁচটি প্যাকেজে কম্বল কেনা হবে।

উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ই-জিপি ব্যবস্থার মাধ্যমে রাজস্ব বাজেটের আওতায় এসব কম্বল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকা। পাঁচটি প্যাকেজের একটির জন্য ঢাকার হাজীপাড়ার ডিআইটি রোডে কার্যালয় থাকা জিসাস ফ্যাশন লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…