…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

দেশে অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি, সংসদে জানালেন বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশে অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি, সংসদে জানালেন বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কোম্পানির অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রশ্নে মো. আব্দুল বারী সরদার জানতে চান, অটোরিকশা চার্জ দিতে সারাদেশে বিদ্যুৎ বিভাগ থেকে কতটি মিটার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানতে চান, প্রায় ৭০ থেকে ৭৫ লাখ অটোরিকশা চার্জ দিতে মিটারবিহীন বা অবৈধভাবে প্রতিদিন দেশে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে।

সাধারণ গ্রাহকদের ওপর পড়া এই চাপ এবং লোডশেডিং কমাতে এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তাও জানতে চান তিনি।

জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধ, মিটার কারসাজি প্রতিরোধ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে অটোমেটেড মিটার রিডিং (এএমআর) ও প্রিপেইড মিটার স্থাপন এবং স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ।

এ ছাড়া বিতরণ লাইন নির্মাণ ও আধুনিকায়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইনগুলোকে মানসম্মত করার কাজও চলছে বলে জানান মন্ত্রী।

বিদ্যুৎমন্ত্রী বলেন, অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার, মিটার টেম্পারিং, মিটার বাইপাস ও হুকিংয়ের মাধ্যমে অটোরিকশার চার্জিং স্টেশনগুলোতে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে সংস্থা বা কোম্পানির নিজস্ব জনবল নিয়মিত অভিযান পরিচালনা করে।

পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় এবং অবৈধ ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করা হয়।

এসব ক্ষেত্রে বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে বলে জানান মন্ত্রী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…