…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে: কপ-৩১ মঞ্চে গ্রেটা থুনবার্গ

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৃথিবী নিজে থেকে ধ্বংস হচ্ছে না, মানুষই একে হত্যা করছে, আর কারা এর জন্য দায়ী, তা-ও সবার জানা।

গ্রেটা বলেন, ‘পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে এবং আমরা জানি কারা এর জন্য দায়ী।’ তাঁর ভাষ্য, যাদের মানুষের সুরক্ষায় এগিয়ে আসার কথা, তারাই পৃথিবীকে ধ্বংস করছেন, মানুষের সুরক্ষায় কেউ এগিয়ে আসছে না।

রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে মানুষের অধিকার লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে দাঁড়ানো সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন গ্রেটা। তিনি বলেন, রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের কারণে যখন মানবাধিকার হুমকির মুখে পড়ে, তখন সবার মানবাধিকার রক্ষায় আমাদেরই সোচ্চার হতে হবে, দায়িত্ব নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

সংবাদ সম্মেলনে গ্রেটার সঙ্গে নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডার জলবায়ু ও মানবাধিকারকর্মীরাও উপস্থিত ছিলেন। তাঁরাও জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। একই সঙ্গে তুরস্ক থেকে ইসরায়েলে জ্বালানি সরবরাহ বন্ধের আহ্বান জানান তাঁরা।

বক্তারা জলবায়ু সংকটের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশ ধ্বংসের সম্পর্ক তুলে ধরেন। গ্রেটা সতর্ক করে বলেন, রাজনৈতিক নিষ্ক্রিয়তার পরিণতি শুধু পরিবেশ বিপর্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।

তিনি বলেন, ‘আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আরও গণহত্যা ও পরিবেশবিনাশ ঘটবে। আমাদের মৌলিক অধিকার আরও বেশি খর্ব হবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও একসময় বিলাসদ্রব্যে পরিণত হবে।’

আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন গ্রেটা। তাঁর মতে, পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা আন্তর্জাতিক সম্মেলনগুলোর মতো মঞ্চেও স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, এ ধরনের সম্মেলনে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্পষ্ট হচ্ছে যে পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণে নেই।

২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬-এর পর এই প্রথম জাতিসংঘের কোনো জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন গ্রেটা। ওই সম্মেলনে বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতির সমালোচনা করে আলোচনাগুলোকে ‘ব্লা ব্লা ব্লা’ বলে অভিহিত করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, বিশ্বনেতারা একের পর এক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।

গত কয়েক বছরে জলবায়ু আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও সক্রিয় ভূমিকা রেখেছেন গ্রেটা। কপ-৩১-এ তাঁর উপস্থিতি ঘিরে সম্মেলনস্থলে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন দেশের প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা তাঁর সঙ্গে কথা বলতে ভিড় করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

নারী যাত্রীদের জন্য ১০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারী যাত্রীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার।…

আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট, ৪৮-৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সিস্টেম…

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৪ নভেম্…

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না
আবহাওয়া ও পরিবেশ

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না

শৈশবে চোখের সামনে দেখেছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ। সেই স্মৃতি থেকেই উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছ…