…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১ লাখ ১৭ হাজার আবেদন, শীর্ষে ইংরেজি

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বোর্ডে এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১ লাখ ১৭ হাজার আবেদন, শীর্ষে ইংরেজি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল নিয়ে ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে; এই বিষয়ের ১১ হাজার ৬৬টি খাতা নতুন করে মূল্যায়নের আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হবে আগামী ২৩ নভেম্বর।

বোর্ড সূত্র জানায়, গত ৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় এক দিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়। বর্ধিত সময় শেষে মোট ১ লাখ ১৭ হাজার ৬৯৯টি আবেদন জমা পড়ে।

এবারের এইচএসসি পরীক্ষায় ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক খারাপ ফল হয়েছে। ইংরেজিতে অকৃতকার্য হয়েছে ৩৪ হাজার ১৭৭ জন শিক্ষার্থী; পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে অকৃতকার্যের হার ৩৪ দশমিক ২৩ শতাংশ।

অন্যদিকে আইসিটিতে অকৃতকার্য হয়েছে ২৬ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী। এই বিষয়ে অকৃতকার্যের হার ২৬ দশমিক ৬৪ শতাংশ।

দুটি বিষয়ে অকৃতকার্যের হার বেশি হওয়ার পাশাপাশি পুনর্নিরীক্ষণের আবেদনেও ইংরেজি শীর্ষে থাকায়, ফলাফল নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়েছে।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫০ হাজার ১৬৬ জন; পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ।

গত ৩০ অক্টোবর প্রকাশিত ফলাফলে এই পাসের হার ছিল গত প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন। বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চট্টগ্রামে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাঠ্যবই ও নগদ অর্থ দিল যুব ছাত্র ফোরাম
শিক্ষা

চট্টগ্রামে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাঠ্যবই ও নগদ অর্থ দিল যুব ছাত্র ফোরাম

চট্টগ্রাম যুব ছাত্র ফোরামের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে পাঠ্যবই ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।…

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ ডিসেম্বর ক্যাম্পাস সাংবাদিকদের জাতীয় উৎসব, নিবন্ধন ১৭ নভেম্বর পর্যন্ত
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ ডিসেম্বর ক্যাম্পাস সাংবাদিকদের জাতীয় উৎসব, নিবন্ধন ১৭ নভেম্বর পর্যন্ত

দেশের সব ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’। দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ…

তুরস্কের টেকনোফেস্টে যাচ্ছে চুয়েটের ‘টিম স্টারাপ্টর’: থ্রিডি প্রিন্টিংয়ে তৈরি ভিটল ড্রোনে এক লাখ টাকা অনুদান জেলা প্রশাসনের
শিক্ষা

তুরস্কের টেকনোফেস্টে যাচ্ছে চুয়েটের ‘টিম স্টারাপ্টর’: থ্রিডি প্রিন্টিংয়ে তৈরি ভিটল ড্রোনে এক লাখ টাকা অনুদান জেলা প্রশাসনের

তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা টেকনোফেস্টে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্ট…

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি বদল: আবেদন ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি, পরীক্ষা আগের তারিখেই
শিক্ষা

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি বদল: আবেদন ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি, পরীক্ষা আগের তারিখেই

২০২৬-২০২৭ সেশনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচিতে বদল এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগে অনলাইনে আবেদনের সময় ছিল ১৫ নভেম্ব…