…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

স্ত্রীকে ক্যান্সারে হারানোর বেদনা থেকে সোহেল রহমানের সিনেমা ‘হাওয়ার গাড়ি’, মুক্তি নতুন বছরের শুরুতে

নিজস্ব প্রতিবেদক
স্ত্রীকে ক্যান্সারে হারানোর বেদনা থেকে সোহেল রহমানের সিনেমা ‘হাওয়ার গাড়ি’, মুক্তি নতুন বছরের শুরুতে
ছবি: সংগৃহীত

প্রিয়জন হারানোর বেদনা, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই, আশা ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘হাওয়ার গাড়ি’। চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমানের পরিচালনায় নির্মিত সিনেমাটির ফাইনাল কাটের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি; তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সিনেমায় উঠে এসেছে ঢাকার খেটে খাওয়া মানুষের জীবনসংগ্রাম, ক্যান্সারের সঙ্গে অসম লড়াই এবং জীবনের নানা চড়াই-উতরাই। কান্না, হাসি, আশা ও ভালোবাসার মিশেলে নির্মিত গল্পে দেখা যাবে জীবনের যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েও মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা করা কিছু মানুষের কথা।

‘হাওয়ার গাড়ি’ নির্মাণের পেছনে রয়েছে নির্মাতা সোহেল রহমানের ব্যক্তিগত জীবনের এক বেদনাদায়ক অভিজ্ঞতা। বিয়ের মাত্র এক মাস পর তাঁর স্ত্রীর শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর প্রিয়জনকে বাঁচাতে ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রায় এক বছর ধরে চিকিৎসার জন্য লড়াই করেন তিনি। কিন্তু চলতি বছরের মার্চে ক্যান্সারের কাছে হার মেনে মারা যান তাঁর স্ত্রী।

নির্মাতার জীবনের এই কঠিন অভিজ্ঞতার সঙ্গে সিনেমার গল্পের কিছুটা মিল থাকলেও এটি কেবল তাঁর ব্যক্তিগত বেদনার গল্প নয়; ঢাকা শহরের অসংখ্য সংগ্রামী মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি। সিনেমার প্রায় সব চরিত্রই জীবনের নানা প্রতিকূলতায় ক্ষতবিক্ষত, তবু প্রতিকূলতার কাছে হার না মেনে বেঁচে থাকার চেষ্টা করে তারা।

ভিলা দু সিনেমার ব্যানারে নির্মিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, ফজলুল হক, আয়মন শিমলা, ইয়াশফা তাসনিয়া মল্লিক, ওমর ফারুক, থ্রিধা পাল মান ও শব্দ।

স্বল্প সময় ও সীমিত বাজেটের মধ্যে সিনেমাটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এপ্রিল ও মে মাসে চিত্রনাট্য, লোকেশন, অভিনয়শিল্পী ও কলাকুশলী চূড়ান্ত করা হয়; এরপর জুনে ঢাকায় শুটিং শেষ হয়। জুলাইয়ে পর্তুগাল ও স্পেনে শুরু হয় সম্পাদনার কাজ, আর টানা চার মাসের প্রচেষ্টায় নভেম্বরে ফাইনাল কাট প্রস্তুত হয়েছে।

নির্মাণদলের অধিকাংশ সদস্যই নির্মাতা সোহেল রহমানের শিক্ষার্থী। দেশের গুণী শিল্পীরা আগ্রহ নিয়ে কাজ করেছেন সিনেমাটিতে; পাশাপাশি বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতাও পেয়েছেন নির্মাতা। দেশ-বিদেশের বেশ কয়েকজন চলচ্চিত্রবোদ্ধা ইতিমধ্যে সিনেমাটির ফাইনাল রাফ কাট দেখে অনেকে এটিকে ‘হার্টটাচিং ও পাওয়ারফুল’ বলে অভিহিত করেছেন।

সিনেমাটির চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনা—সব দায়িত্ব পালন করেছেন সোহেল রহমান নিজেই। প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন শারাফাত আলী শওকত, আর পোস্টার ডিজাইন করেছেন বেলজিয়ান-পর্তুগিজ গ্রাফিক ডিজাইনার মিকা বারেতো।

নির্মাতা সিনেমাটি তাঁর প্রয়াত স্ত্রীকে উৎসর্গ করেছেন। একই সঙ্গে স্ত্রীর নামে প্রক্রিয়াধীন ‘ডা. সামরিনা তানহা ক্যান্সার ফাউন্ডেশন’-এর কার্যক্রম ও ক্যান্সারবিষয়ক সচেতনতা বৃদ্ধিতেও সিনেমাটি বিশেষ ভূমিকা রাখবে বলে তাঁর প্রত্যাশা। সোহেল রহমানের বিশ্বাস, ভিন্নধর্মী ও মৌলিক গল্পের এই সিনেমা দেশের চলচ্চিত্রশিল্পকে সমৃদ্ধ করবে এবং তরুণ নির্মাতাদের নতুনভাবে ভাবতে ও কাজ করতে অনুপ্রাণিত করবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

ঢাকায় বাংলা একাডেমিতে ১৪ ও ১৫ নভেম্বর চর্যাপদ পুনর্জাগরণ উৎসব
বিনোদন

ঢাকায় বাংলা একাডেমিতে ১৪ ও ১৫ নভেম্বর চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

বাংলার প্রাচীন আধ্যাত্মিক সংগীত, সাধক-সংস্কৃতি ও চর্যাগীতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। …

অর্ধেক শুটিংয়ের পর আটকে ‘সোলজার’, তবু প্রথম সিনেমা শেষ করাই চান তানজিন তিশা
বিনোদন

অর্ধেক শুটিংয়ের পর আটকে ‘সোলজার’, তবু প্রথম সিনেমা শেষ করাই চান তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা প্রথমবার সিনেমায় অভিনয় করতে গিয়েই আলোচনায় এসেছেন, কারণ তাঁর সহশিল্পী শাকিব খান। বড় বাজেটের এই সিনেমা ‘সোলজার’-এর…

বিনোদন

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের দাবি ঘিরে বিতর্ক, বাস্তব সংখ্যা অনেক কম

পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা নির্মাণ এবং দেশটির কোনো জনপ্রিয় অভিনেত্রীর বিপরীতে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেছেন ঢালিউডের শী…