…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

শুক্রবার রাজধানীতে নাট্যোৎসব, এমএমএ লড়াই আর স্ট্যান্ডআপ কমেডি

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার রাজধানীতে নাট্যোৎসব, এমএমএ লড়াই আর স্ট্যান্ডআপ কমেডি
ছবি: সংগৃহীত

নাটক, গানসহ আজ শুক্রবার রাজধানীতে রয়েছে নানা আয়োজন। চলতি সপ্তাহের বিশেষ আকর্ষণ স্ট্যান্ডআপ কমেডি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। নয় দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ১২টি দলের ১২টি নাটক।

১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকের প্রদর্শনী হবে।

বাংলাদেশ থিয়েটারের পাশাপাশি এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছে থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ ও নাট্যম রেপার্টরি।

আজ উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে বাংলাদেশ থিয়েটারের নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। নাটকটির নবনাট্যরূপ ও নির্দেশনায় আবদুল আজিজ।

বাংলাদেশে মিক্সড মার্শাল আর্টস বা এমএমএকে জনপ্রিয় করতে ব্যতিক্রমী আয়োজন ‘খার ১৩’। আজ রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে আয়োজনটি। এতে থাকছে আটটি অপেশাদার এমএমএ লড়াই। এরপর মঞ্চে উঠবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

উত্তরায় স্ট্যান্ডআপ ঢাকা আয়োজন করেছে ‘ব্যাড আইডিয়া’ নামের স্ট্যান্ডআপ কমেডি শো। আলবিয়ন আর্ট গ্যালারিতে এই আয়োজনে পারফর্ম করবেন রাফিদ, জাদিদ, আফনান ও ইফতি। সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এই শো।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

ঢাকায় বাংলা একাডেমিতে ১৪ ও ১৫ নভেম্বর চর্যাপদ পুনর্জাগরণ উৎসব
বিনোদন

ঢাকায় বাংলা একাডেমিতে ১৪ ও ১৫ নভেম্বর চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

বাংলার প্রাচীন আধ্যাত্মিক সংগীত, সাধক-সংস্কৃতি ও চর্যাগীতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। …

স্ত্রীকে ক্যান্সারে হারানোর বেদনা থেকে সোহেল রহমানের সিনেমা ‘হাওয়ার গাড়ি’, মুক্তি নতুন বছরের শুরুতে
বিনোদন

স্ত্রীকে ক্যান্সারে হারানোর বেদনা থেকে সোহেল রহমানের সিনেমা ‘হাওয়ার গাড়ি’, মুক্তি নতুন বছরের শুরুতে

প্রিয়জন হারানোর বেদনা, ক্যান্সারের বিরুদ্ধে লড়াই, আশা ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘হাওয়ার গাড়ি’। চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমানের…

বিনোদন

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের দাবি ঘিরে বিতর্ক, বাস্তব সংখ্যা অনেক কম

পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা নির্মাণ এবং দেশটির কোনো জনপ্রিয় অভিনেত্রীর বিপরীতে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেছেন ঢালিউডের শী…

বিনোদন

গ্রিসে কাব্য মারানকে বিয়ের পর জানুয়ারি পর্যন্ত সংগীত থেকে বিরতিতে অনিরুদ্ধ

বিয়ের পর পেশাগত ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত …