…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কুমিল্লার তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০-১২ জন

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০-১২ জন
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাস উপজেলায় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন এবং অনুষ্ঠানস্থলে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়েছে।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হচ্ছিল।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জামাল ভেন্ডারের সমর্থকেরা সভাস্থলে প্রবেশ করেন। এ সময় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেনের সমর্থকেরা স্কুলের গেটের সামনে এলে জামালের সমর্থকেরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে এমদাদ হোসেন ও তাঁর লোকজন সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চের দিকে এগিয়ে গেলে জামালের ওপর হামলা হয় এবং তিনি মাথায় আঘাত পান। একপর্যায়ে ঘটনাটি সংঘর্ষ ও মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় অনুষ্ঠানস্থলের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি সেলিম ভূঁইয়া এবং অন্য নেতা-কর্মীরা বিদ্যালয়ের একটি কক্ষে আশ্রয় নেন।

দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় শেষ পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। সংসদ সদস্যকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ: বিএনপির দুই ভাই নেতাকে বহিষ্কার
রাজনীতি

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ: বিএনপির দুই ভাই নেতাকে বহিষ্কার

কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় পদ হারিয…

কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল হক: জ্বালানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বায়োগ্যাস, প্রতি উপজেলায় সম্প্রসারণ এক মাসে
রাজনীতি

কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল হক: জ্বালানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বায়োগ্যাস, প্রতি উপজেলায় সম্প্রসারণ এক মাসে

দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ খাতের সম্ভাবনাক…

গোমতীর মাটি কাটা ও অবৈধ ইটভাটা নিয়ে দেবিদ্বারে কড়া হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর
রাজনীতি

গোমতীর মাটি কাটা ও অবৈধ ইটভাটা নিয়ে দেবিদ্বারে কড়া হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা সভায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ …

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …