…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ: বিএনপির দুই ভাই নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ: বিএনপির দুই ভাই নেতাকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় পদ হারিয়েছেন বিএনপির স্থানীয় দুই নেতা। তাঁরা দুই ভাই—এমদাদ হোসেন আখন্দ ও সাইমুল ইসলাম আখন্দ।

এমদাদ হোসেন উপজেলা বিএনপির সহসভাপতি এবং সাইমুল ইসলাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে পৃথক চিঠিতে ওই দুই নেতার বহিষ্কারের কথা জানানো হয়। তবে শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্র ও আয়োজকদের সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়। এর আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ এবং তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান। এ সময় তাঁদের সমর্থকদের সঙ্গে জামাল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।

দুই পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ওই সংবর্ধনা অনুষ্ঠানে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে প্রতিপক্ষের লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এমদাদ হোসেন। এ সময় সেখানে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনাকে সংগঠনবিরোধী কার্যক্রম উল্লেখ করে তাঁকে বহিষ্কার করা হয়।

এদিকে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্যসচিব মোহাম্মদ আলমগীরের সই করা চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে একই স্থানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান সাইমুল ইসলাম। এ কারণে তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

গোমতীর মাটি কাটা ও অবৈধ ইটভাটা নিয়ে দেবিদ্বারে কড়া হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর
রাজনীতি

গোমতীর মাটি কাটা ও অবৈধ ইটভাটা নিয়ে দেবিদ্বারে কড়া হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা সভায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ …

কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল হক: জ্বালানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বায়োগ্যাস, প্রতি উপজেলায় সম্প্রসারণ এক মাসে
রাজনীতি

কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল হক: জ্বালানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বায়োগ্যাস, প্রতি উপজেলায় সম্প্রসারণ এক মাসে

দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ খাতের সম্ভাবনাক…

রাজনীতি

সিরাজগঞ্জের ৮৩ ইউনিয়নে বিএনপির নেতৃত্ব ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৮৩টি ইউনিয়নে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বি…

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প…