…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
ছবি: বড়লেখা টুডে

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান।

সুইজারল্যান্ডের পক্ষে বৈঠকে অংশ নেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কুস লাইটনার, রাষ্ট্রদূত ক্লদিও ফিশার এবং সংসদীয় সহযোগিতা বিভাগের পরিচালক।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সুইজারল্যান্ডের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে স্বাগত জানানো হয়।

পাশাপাশি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয় সুইস পক্ষ থেকে।

বৈঠকের পর দুই পক্ষের প্রতিনিধিরা একসঙ্গে ছবি তোলেন।

বৈঠকটি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান
রাজনীতি

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১–এ অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্য…

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার
রাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…