…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সিরাজগঞ্জের ৮৩ ইউনিয়নে বিএনপির নেতৃত্ব ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন ৮৩টি ইউনিয়নে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম এমপি।

এ সময় তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব ও চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচনে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সামাজিকভাবে গ্রহণযোগ্য, বিতর্কমুক্ত, শিক্ষিত ও মার্জিত ব্যক্তিদের মনোনয়নের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট।

এ ছাড়া জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এবং দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প…

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান
রাজনীতি

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১–এ অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্য…

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার
রাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…