বসুন্ধরায় সোলার এক্সপোতে আবাসিক ও বাণিজ্যিক এনার্জি স্টোরেজ দেখাচ্ছে আইটেল এনার্জি

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬। প্রদর্শনীটি চলবে ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে বৈশ্বিক জ্বালানি প্রযুক্তি ব্র্যান্ড আইটেল এনার্জি। আইসিসিবির হল ৩-এ প্রতিষ্ঠানটির স্টল বসেছে।
স্টলে দর্শনার্থীরা আইটেল এনার্জির বিভিন্ন পণ্যের কার্যকারিতা সরাসরি দেখতে পারছেন। নিজেদের জ্বালানিসংক্রান্ত চাহিদা অনুযায়ী পণ্য ও প্রযুক্তি সম্পর্কে পরামর্শ নেওয়ার সুযোগও রয়েছে সেখানে।
বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইটেল এনার্জি বাংলাদেশের স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে যৌথভাবে দেশের বাজারের উপযোগী পণ্য, সেবা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে।
প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে আবাসিক পর্যায়ের এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম।
পণ্যের পাশাপাশি কেনার আগে পরামর্শ, কারিগরি সহায়তা, বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি সুবিধাও দিচ্ছে আইটেল এনার্জি।
আইটেল এনার্জির কান্ট্রি ম্যানেজার চেন ওয়াং বলেন, বাংলাদেশে তাদের মূল লক্ষ্য পণ্য, কারিগরি দক্ষতা ও স্থানীয় সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্বালানি সেবা কাঠামো গড়ে তোলা। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চাহিদা বুঝে তাঁদের দৈনন্দিন জ্বালানিসংক্রান্ত সমস্যার কার্যকর সমাধানে সহায়তা করা এবং দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি উন্নয়নে অবদান রাখাও লক্ষ্য বলে তিনি জানান।
আইটেল এনার্জির রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর ঝেং ঝিলিয়াং বলেন, ব্র্যান্ডটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি সুবিধা সবার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বাজারে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে স্থানীয় প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা দেওয়া এবং পণ্য নির্বাচনের পরামর্শ থেকে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত সব পর্যায়ে সহায়তা দেওয়ার লক্ষ্যের কথা জানান তিনি।
বাংলাদেশে আইটেল এনার্জির অনুমোদিত পণ্য বিতরণকারী গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনুর স্বায়ন্তু বলেন, আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডটির সাফল্য, উন্নত প্রযুক্তি ও মানসম্মত পণ্যের কারণে তাঁরা আইটেল এনার্জিকে বেছে নিয়েছেন। পণ্য কেনার আগের পরামর্শ থেকে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত সমন্বিত সহায়তা কার্যক্রম তাঁদের আস্থা জুগিয়েছে বলেও তিনি জানান।
আগ্রহী দর্শনার্থীরা ১৪ নভেম্বর পর্যন্ত আইসিসিবির হল ৩-এ আইটেল এনার্জির স্টল পরিদর্শন করতে পারবেন। সেখানে পণ্য ও প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব নিয়েও আলোচনা করা যাবে।




