…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

প্রযুক্তিতে বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে আছি: খুলনায় ডিজিটাল কম্পিউটার ফেয়ার উদ্বোধনে কেসিসি প্রশাসক মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে খুলনা নগরীর জলিল টাওয়ার চত্বরে আয়োজিত খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মেলাটির আয়োজন করেছে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি।

প্রশাসক বলেন, ‘প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। যদি দ্রুত অগ্রগতি করতে না পারি, তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না। সেদিক থেকে প্রযুক্তিগত এই মেলার আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলা আমাদের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় শক্তি জোগাতে সহযোগিতা করবে।’

খুলনায় একটি বিভাগীয় ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, সেই ট্রেড সেন্টারের মধ্য দিয়ে এতদাঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে এবং সকল অন্ধকার দূর করে সম্মিলিতভাবে একটি নিরাপদ খুলনা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এরপর তিনি মেলায় স্থাপিত স্টলগুলো পরিদর্শন করেন এবং স্টলে স্থান পাওয়া নতুন নতুন প্রযুক্তিগুলোর সঙ্গে পরিচিত হন।

খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসির ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্সের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান এবং খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম, সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজ হোসেন সুমন এবং শুভেচ্ছা বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

দেশের নয় শহরে শুরু নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, অংশ নিচ্ছেন ৪ হাজার ৬৫৭ জন

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হয়েছে। দুই দিনের এই আয়োজন চলবে আগামীকাল ১৪ নভেম্বর পর্যন…

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সব গ্রাহকের কাছে সেবা ফিরল, জানাল মাইক্রোসফট
প্রযুক্তি

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সব গ্রাহকের কাছে সেবা ফিরল, জানাল মাইক্রোসফট

বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের পর সব ক্ষতিগ্রস্ত গ্রাহক ও অঞ্চলে সেবা পুরোপুরি ফিরিয়ে আনার কথা জানিয়েছে মাইক্রোসফট। শনিবার সকালে কোম্পানিটি জানায়, …

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে এই ডিজিটাল ঠিকানা
প্রযুক্তি

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে এই ডিজিটাল ঠিকানা

ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খোলা, ছবি দেখা কিংবা ফাইল ডাউনলোড করার সময় অসংখ্য তথ্য এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান–প্রদান হয়। এই যোগাযোগের পুরো প্রক্…

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর দাবিতে সমর্থন ইলন মাস্কের, পিটিশনে সই করার কথা জানালেন তিনি
প্রযুক্তি

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর দাবিতে সমর্থন ইলন মাস্কের, পিটিশনে সই করার কথা জানালেন তিনি

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন টেসল…