…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

দেশের নয় শহরে শুরু নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, অংশ নিচ্ছেন ৪ হাজার ৬৫৭ জন

নিজস্ব প্রতিবেদক

নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হয়েছে। দুই দিনের এই আয়োজন চলবে আগামীকাল ১৪ নভেম্বর পর্যন্ত।

এবারের প্রতিযোগিতা দেশের নয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। শহরগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ ও বরিশাল। প্রতিটি শহরে স্থানীয় লিডদের নেতৃত্বে আলাদাভাবে আয়োজন পরিচালিত হচ্ছে।

স্থানীয় আয়োজনগুলোর টাইটেল স্পনসর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৪ হাজার ৬৫৭ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। তাদের নিয়ে গঠিত হয়েছে ৬০০টির বেশি দল।

এবারের প্রতিপাদ্য ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার’। অংশ নেওয়া দলগুলো নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ও উপকরণ ব্যবহার করে পৃথিবী ও মহাকাশ-সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজবে।

মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে প্রকল্প তৈরি করবে দলগুলো। দুই দিনের আয়োজনে তারা গবেষণা, পরিকল্পনা ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি নিজেদের প্রকল্পের প্রোটোটাইপও তৈরি করবেন।

স্থানীয় আয়োজন শেষে প্রতিটি শহরের বিচারকেরা জমা দেওয়া প্রকল্প মূল্যায়ন করবেন। স্থানীয় পর্যায়ে নির্বাচিত ও যোগ্য প্রকল্পগুলো পরে বৈশ্বিক বিচারপর্বের জন্য বিবেচিত হবে।

বৈশ্বিক পর্বে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের প্রকল্প মূল্যায়ন করে গ্লোবাল উইনার নির্বাচন করবেন।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের দলগুলো এর আগে চারবার গ্লোবাল উইনার হয়েছে। এর মধ্যে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা তিন বছর এই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের দল।

২০১৮ সালে সিলেটের আয়োজন থেকে অংশ নেওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম অলিক’ তাদের ‘লুনার ভিআর’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে গ্লোবাল উইনার হয়। ২০২১ সালে খুলনার ‘টিম মহাকাশ’, ২০২২ সালে কুমিল্লার ‘টিম ডায়মন্ডস’ এবং ২০২৩ সালে রাজশাহীর ‘টিম ভয়েজার্স’ গ্লোবাল উইনার হয়।

এ ছাড়া ২০২৪ সালে ময়মনসিংহের ‘টিম ইকোরেঞ্জার্স’ বিশ্বের ৪০টি গ্লোবাল ফাইনালিস্ট দলের মধ্যে স্থান করে নেয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

প্রযুক্তিতে বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে আছি: খুলনায় ডিজিটাল কম্পিউটার ফেয়ার উদ্বোধনে কেসিসি প্রশাসক মঞ্জু

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন খুলনা…

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সব গ্রাহকের কাছে সেবা ফিরল, জানাল মাইক্রোসফট
প্রযুক্তি

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সব গ্রাহকের কাছে সেবা ফিরল, জানাল মাইক্রোসফট

বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের পর সব ক্ষতিগ্রস্ত গ্রাহক ও অঞ্চলে সেবা পুরোপুরি ফিরিয়ে আনার কথা জানিয়েছে মাইক্রোসফট। শনিবার সকালে কোম্পানিটি জানায়, …

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে এই ডিজিটাল ঠিকানা
প্রযুক্তি

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে এই ডিজিটাল ঠিকানা

ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খোলা, ছবি দেখা কিংবা ফাইল ডাউনলোড করার সময় অসংখ্য তথ্য এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান–প্রদান হয়। এই যোগাযোগের পুরো প্রক্…

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর দাবিতে সমর্থন ইলন মাস্কের, পিটিশনে সই করার কথা জানালেন তিনি
প্রযুক্তি

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর দাবিতে সমর্থন ইলন মাস্কের, পিটিশনে সই করার কথা জানালেন তিনি

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন টেসল…