…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পরে বিএনপির পাল্টা মিছিল

নিজস্ব প্রতিবেদক
কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পরে বিএনপির পাল্টা মিছিল
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন তাঁরা। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় মহাসড়কের কালকিনি অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজালাল হাওলাদারের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তাঁরা মাঠে রয়েছেন। এ সময় ‘জয় বাংলা’ লেখা কয়েকটি বৈঠা উদ্ধার করেছেন বলেও জানা গেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে ভূরঘাটা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…

রাজনীতি

পাসপোর্ট পাচ্ছেন না হাসিনা, প্রত্যর্পণও ‘কার্যত অসম্ভব’ বলছে ভারতীয় সূত্র

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তাঁকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে বাং…

রাজনীতি

সংরক্ষিত আসনের বদলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচনের আহ্বান স্পিকারের

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর …