…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা বাংলাদেশের পেসাররা, সতর্ক হারমার-মহারাজ-মার্করাম

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার বড় দুশ্চিন্তা বাংলাদেশের পেসাররা, সতর্ক হারমার-মহারাজ-মার্করাম
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্বাগতিক দল। প্রোটিয়া স্পিনার সাইমন হারমারের মতে, আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠেছে বাংলাদেশ, বিশেষ করে পেস বোলিংয়ে তাদের উন্নতি এখন প্রতিপক্ষের চোখে পড়ার মতো।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করে ফিরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে দলটি, যেখানে তাওহীদ হৃদয়ের ২৪২ রানের ইনিংসে ভর করে ড্র আদায় করে বাংলাদেশ।

হারমার বলেন, বাংলাদেশ আগের তুলনায় অনেক বেশি উন্নতি করেছে। তাদের দলে এমন কিছু বোলার রয়েছে, যারা প্রচণ্ড গতিতে বল করতে পারে। ভালো মানের স্পিনার আছে, মানসম্মন্ন ব্যাটারও রয়েছে। তাই সিরিজটি দক্ষিণ আফ্রিকার জন্য বেশ কঠিন পরীক্ষা হতে যাচ্ছে এবং বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হচ্ছে না।

একই সুরে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার কেশব মহারাজ। তাঁর মতে, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তবে সাম্প্রতিক সময়ে পেস বোলিং ও ব্যাটিংয়ে ভারসাম্য বাড়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের উঠে আসা দলটিকে আরও শক্তিশালী করেছে।

মহারাজ বলেন, অস্ট্রেলিয়া সফরে সিরিজ ড্র করে ফিরে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো মানের পেসার রয়েছে, উঠে আসছে প্রতিভাবান তরুণ ক্রিকেটাররাও, ব্যাটিংয়েও তারা দারুণ ভারসাম্য খুঁজে পেয়েছে এবং বিশ্বমানের স্পিনার তো রয়েছেই।

বাংলাদেশের উন্নতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এইডেন মার্করাম। তিনি বলেন, স্পিনের বিপক্ষে বাংলাদেশের সামর্থ্য আগে থেকেই ভালো ছিল, তবে এখন পেস ও বাউন্সের বিপক্ষেও নিজেদের আরও ভালোভাবে মানিয়ে নিতে পারছে টাইগার ব্যাটাররা।

মার্করামের মতে, পেস-সহায়ক কন্ডিশনে ভালো করার মতো বোলারও এখন বাংলাদেশ দলে রয়েছে। অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সকে তিনি বাংলাদেশের উন্নতির বড় প্রমাণ হিসেবে দেখছেন এবং তাঁর বিশ্বাস, দক্ষিণ আফ্রিকাতেও একই লক্ষ্য ও মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্ট সিরিজের পর দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে।

আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা এক নম্বর দল, বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে। সিরিজটি দক্ষিণ আফ্রিকা খেলবে ঘরের মাঠে চেনা কন্ডিশনে এবং গ্যালারিভরা সমর্থন নিয়ে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ এখনো কোনো টেস্ট জিততে পারেনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

জোহানেসবার্গ টেস্টে তানজিদের সঙ্গী নাঈম না মাহফিজুল, একাদশ গোপন রাখলেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন সাদমান ইসলাম। সেই চোটে তিনি লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন।…

জোহানেসবার্গ টেস্টের আগে বাংলাদেশকে সম্মান জানালেন বাভুমা, বললেন নির্দয় হয়েই খেলতে হবে
খেলা

জোহানেসবার্গ টেস্টের আগে বাংলাদেশকে সম্মান জানালেন বাভুমা, বললেন নির্দয় হয়েই খেলতে হবে

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৯ উইকেটের জয়ের পর বাংলাদেশের আর কোনো জয়ই নেই। তব…

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …