…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বর্তমান সরকারের সময়ে ১,৩৪৪ সাংবাদিক পেলেন ৬ কোটি ৪৮ লাখ টাকা কল্যাণ অনুদান, সংসদে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বর্তমান সরকারের সময়ে ১,৩৪৪ সাংবাদিক পেলেন ৬ কোটি ৪৮ লাখ টাকা কল্যাণ অনুদান, সংসদে প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের সময়ে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে বলে সংসদে জানানো হয়েছে।

একই সময়ে ২০২৫-২৬ অর্থবছরে সাংবাদিক পরিবারের ৪০২ জন শিক্ষার্থীকে ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের পক্ষে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এই লক্ষ্যে ২০১৪ সালে আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়।

তিনি জানান, পরবর্তীতে ২০১৬ সালের ১৩ এপ্রিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত, কর্মহীন ও মৃত্যুবরণকারী সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে সাংবাদিকদের মৃত্যু, গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা ও আর্থিক অসচ্ছলতার ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুযায়ী কল্যাণ অনুদান দেওয়া হয়।

তিনি বলেন, সাংবাদিক পরিবারের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনাকালীন সংকট, জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট শহিদ সাংবাদিকদের পরিবার এবং সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদানের কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুযায়ী আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা এবং উপযুক্ত কর্তৃপক্ষ ও ট্রাস্টি বোর্ডের অনুমোদনক্রমে অনুদান দেওয়া হয়। অনুদান বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপকারভোগীদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকারের আমলে ১ হাজার ৩৪৪ জন সাংবাদিককে ৬ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ৪০২ জন শিক্ষার্থীকে মোট ৭৩ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩২১ জন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে কল্যাণ অনুদান, শিক্ষাবৃত্তি, স্টাইপেন্ড, করোনাকালীন আর্থিক সহায়তা, জুলাই শহীদ ও সাহসী সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সম্মাননাসহ সর্বমোট ৬৭ কোটি ১৪ লাখ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘বাংলার দামাল সন্তানরা সবচেয়ে সাহসী’, রাওয়ার ভেটেরানস ডে অনুষ্ঠানে বললেন স্পিকার হাফিজ উদ্দিন

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা সাহসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দেশমাতৃকার …

রাজনীতি

পরাজিত শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিরোধ করা হবে: চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে ক…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ
রাজনীতি

এরশাদের কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাবেও বিএনপি ছাড়িনি: কেরানীগঞ্জে আমান উল্লাহ

এরশাদের শাসনামলে কোটি কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব পেয়েও বিএনপি ছাড়েননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্ল…