রাশিয়া-ইউক্রেন পরবর্তী দফা আলোচনায় যোগ দেবে ইউরোপ, নিশ্চিত করলেন কুশনার ও জেলেনস্কি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী দফা আলোচনায় ইউরোপীয় দেশগুলোও যোগ দেবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার এই তথ্য নিশ্চিত করেছেন; ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একই কথা জানিয়েছেন।
কুশনারের ভাষ্য অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেন পরবর্তী দফা আলোচনার পরিধি বাড়িয়ে তাতে ইউরোপীয় দেশগুলোকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে।
ট্রাম্পের দূতের এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হলো, আসন্ন দফার আলোচনায় আগের চেয়ে বিস্তৃত আন্তর্জাতিক অংশগ্রহণ থাকতে যাচ্ছে, যেখানে ওয়াশিংটনের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও টেবিলে থাকবে।




