…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে

নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন।

বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগ করতে সমস্যা হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ পড়ছে। সম্ভবত এ কারণেই সংযোগজনিত সমস্যা দেখা দিচ্ছে। সাধারণত এর অর্থ হলো, প্রতিষ্ঠানটির সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবে সেবা পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।

বিভ্রাটের কারণে ব্যবহারকারীরা মাইক্রোসফট ৩৬৫-এর বেশ কয়েকটি অ্যাপে সংযোগ করতে সমস্যায় পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাইক্রোসফটের এক্সচেঞ্জ অনলাইন সেবা, যার মধ্যে আউটলুক ইমেইল অ্যাপও রয়েছে, সেটি অনেক গ্রাহকের জন্য ব্যাহত হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের ক্যালেন্ডার অ্যাপেও নির্দিষ্ট কিছু ফাইল বা তথ্য দেখতে সমস্যায় পড়তে পারেন। প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের সেবাও ব্যাহত হয়েছে।

তবে মাইক্রোসফট জানিয়েছে, বার্তা আদান-প্রদান ও অনলাইন মিটিংয়ের সেবাগুলো অনেকাংশেই সচল রয়েছে এবং সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে।

এক্সে দেওয়া সর্বশেষ হালনাগাদ তথ্যে মাইক্রোসফট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় চালু করার প্রচেষ্টায় তাদের দল ইতিবাচক ফল দেখতে পাচ্ছে। একই সঙ্গে এখন সিস্টেমগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী মাইক্রোসফটের সেবা নিতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে খবর পাওয়া গেছে। অন্তত গত আট ঘণ্টা ধরে মাইক্রোসফটের সেবাগুলোয় এই বিভ্রাট চলছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া চারটার কিছু পর প্রথম সমস্যাটি শনাক্ত হয়।

সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছয়টার দিকে বিশ্বজুড়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই সময় অভিযোগের সংখ্যা ছিল প্রায় এক লাখ ৪০ হাজার, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি।

ডাউনডিটেক্টর আরও জানিয়েছে, প্রায় এক ঘণ্টার মধ্যেই বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট ছড়িয়ে পড়ে। ওয়েবসাইটটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ২৮ হাজারের বেশি ব্যবহারকারী বিভ্রাটের কারণে সমস্যায় রয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

প্রযুক্তিতে বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে আছি: খুলনায় ডিজিটাল কম্পিউটার ফেয়ার উদ্বোধনে কেসিসি প্রশাসক মঞ্জু

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন খুলনা…

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সব গ্রাহকের কাছে সেবা ফিরল, জানাল মাইক্রোসফট
প্রযুক্তি

বিশ্বজুড়ে বিভ্রাটের পর সব গ্রাহকের কাছে সেবা ফিরল, জানাল মাইক্রোসফট

বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের পর সব ক্ষতিগ্রস্ত গ্রাহক ও অঞ্চলে সেবা পুরোপুরি ফিরিয়ে আনার কথা জানিয়েছে মাইক্রোসফট। শনিবার সকালে কোম্পানিটি জানায়, …

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে এই ডিজিটাল ঠিকানা
প্রযুক্তি

আইপি অ্যাড্রেস কী, কীভাবে কাজ করে এই ডিজিটাল ঠিকানা

ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খোলা, ছবি দেখা কিংবা ফাইল ডাউনলোড করার সময় অসংখ্য তথ্য এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে আদান–প্রদান হয়। এই যোগাযোগের পুরো প্রক্…

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর দাবিতে সমর্থন ইলন মাস্কের, পিটিশনে সই করার কথা জানালেন তিনি
প্রযুক্তি

জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরানোর দাবিতে সমর্থন ইলন মাস্কের, পিটিশনে সই করার কথা জানালেন তিনি

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে আনার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন টেসল…