…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

যশোর আদালতের সামনে ৩৮ বছর জুতা সেলাই করেন শচীন দাস, সুখ খোঁজেন পত্রিকা আর বাউলগানে

নিজস্ব প্রতিবেদক
যশোর আদালতের সামনে ৩৮ বছর জুতা সেলাই করেন শচীন দাস, সুখ খোঁজেন পত্রিকা আর বাউলগানে
ছবি: সংগৃহীত

যশোর আদালতের সামনে বসে প্রায় ৩৮ বছর ধরে জুতা সেলাই ও পলিশের কাজ করছেন শচীন দাস। তাঁর বয়স এখন ৫৬ বছর। সারা দিনের কাজের ফাঁকে তিনি পত্রিকা পড়েন, আর অবসরে চর্চা করেন রবীন্দ্রনাথ ও নজরুলসহ বিভিন্ন কবি-লেখকের সাহিত্য। বাউলগানের প্রতিও তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে।

শচীন দাসের বাড়ি যশোর সদর উপজেলার সজলপুর জামতলায়। তাঁর বাবা দেবু গোসাই একই পেশায় কাটিয়েছেন ৫৫ বছর। ১৯৮৬ সালে যশোর শহরের মুসলিম একাডেমি থেকে মাধ্যমিক পাস করার পর শচীন বাবার পেশায় যুক্ত হন। সেই থেকে আদালতের সামনেই কাটছে তাঁর কর্মজীবন।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পত্রিকা বিক্রির একটি দোকান রয়েছে। ওই দোকানের উল্টো পাশে বসে শচীন জুতা সেলাই ও পলিশের কাজ করেন। প্রতিদিন সকালে তিনি ওই দোকান থেকে একটি পত্রিকা কেনেন। কেনা পত্রিকার সঙ্গে আরও কয়েকটি পত্রিকা নিয়ে কাজে বসেন তিনি। সেসব পড়ে কেনা পত্রিকাটি রেখে বাকিগুলো দোকানে ফেরত দিয়ে দেন। প্রতিদিন চার থেকে পাঁচটি পত্রিকা পড়েন শচীন দাস।

পত্রিকা পড়ার পাশাপাশি প্রতি সপ্তাহে একবার বাউলগানের আসরও বসান তিনি। শচীন দাস বলেন, প্রতি বুধবার সন্ধ্যার পর তাঁর বাড়িতে বাউলগানের আসর বসে। সেখানে তিনি নিজে কণ্ঠ ছেড়ে গান ধরেন। তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউ ও নাতিরা সবাই আসরে যোগ দেন। আসরে পরিবারের সবাই কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজান। সেখানে লালনসংগীতের চর্চাও চলে।

মা, স্ত্রী, ছেলে, ছেলের বউ ও দুই নাতিসহ সাতজন নিয়ে শচীনের সংসার। এ ছাড়া তাঁর দুই মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হয়ে গেছে, তাঁরা স্বামীর বাড়িতে থাকেন। অভাব-অনটন থাকলেও তাঁর পরিবার ছোট ছোট আনন্দের মধ্য দিয়ে জীবনে সুখ খুঁজে ফেরে বলে তিনি জানান।

ছেলে সত্য দাসকে নিজের পেশায় আনেননি শচীন। তাঁকে সেলুনের কাজ শিখতে দিয়েছেন। বাবা-দাদার পেশায় ছেলেকে যুক্ত না করার কারণ জানতে চাইলে শচীন দাস বলেন, মানুষ এখনো এই কাজটাকে অনেক ছোট মনে করে, সম্মান দেয় না। সে কারণেই সন্তানকে আর এই পেশায় নিয়ে আসেননি তিনি।

শচীন দাস দিনে ৪০০ থেকে ৪৫০ টাকা আয় করেন। আর ছেলে সেলুনের কাজ করে প্রতিদিন ২০০ থেকে ২৫০ টাকা সংসারে দেন। তিনি বলেন, বর্তমানে ভাড়া বাড়িতে থাকেন। ছেলে ও তাঁর আয় দিয়ে কোনোরকমে সংসার চলে। তবে জীবন থেমে থাকে না বলে পত্রিকা পড়ে ও গানবাজনা করে ছোট ছোট সুখ খোঁজেন তিনি, এতেই আনন্দ পান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

৭০ পেরোলেও শীতে ত্বক থাকবে কোমল, যত্ন নেবেন যেভাবে
লাইফস্টাইল

৭০ পেরোলেও শীতে ত্বক থাকবে কোমল, যত্ন নেবেন যেভাবে

বয়স এখন কেবল একটি সংখ্যা মাত্র। সত্তরের কোঠায় পা রাখলেও নিজেকে পরিপাটি ও সতেজ রাখার ইচ্ছা এখন প্রতিটি মানুষের। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের প্…

চট্টগ্রামে রোদ উঠলেই শেষ তিন ঘণ্টার বাজার, সকাল ৭টা থেকে ১০টার কেনাবেচা জামালখান ও ডিসি হিলে
লাইফস্টাইল

চট্টগ্রামে রোদ উঠলেই শেষ তিন ঘণ্টার বাজার, সকাল ৭টা থেকে ১০টার কেনাবেচা জামালখান ও ডিসি হিলে

চট্টগ্রাম নগরের জামালখান ও ডিসি হিল সড়কে ভোরের আলো ফোটার পর শুরু হয় একটি বাজার, আর রোদ ওঠার পরই তার কেনাবেচা শেষ হয়ে যায়। মাত্র তিন ঘণ্টার এই বাজা…

শীতে শুষ্ক ত্বকের যত্নে সাতটি কার্যকর উপায়: মৃদু ক্লিনজার থেকে হিউমিডিফায়ার
লাইফস্টাইল

শীতে শুষ্ক ত্বকের যত্নে সাতটি কার্যকর উপায়: মৃদু ক্লিনজার থেকে হিউমিডিফায়ার

শীতের ঠান্ডা হাওয়া ও ঘরের ভেতরের শুষ্ক আবহাওয়া ত্বক থেকে কেড়ে নেয় তার স্বাভাবিক আর্দ্রতা। এর ফলে ত্বক হয়ে ওঠে টানটান, খসখসে ও মলিন। এই সমস্যা এড়…

লুচি-ডাল থেকে ভোরের বিরিয়ানি: পুরান ঢাকার সকালের নাশতার পাঁচ পুরোনো ঠিকানা
লাইফস্টাইল

লুচি-ডাল থেকে ভোরের বিরিয়ানি: পুরান ঢাকার সকালের নাশতার পাঁচ পুরোনো ঠিকানা

পুরান ঢাকার সকালের সঙ্গে ঢাকার অন্য এলাকার সকাল মেলানো কঠিন। এখানে ভোর মানেই মানুষের কোলাহলে এক ভিন্ন আমেজ; অলিগলির খাবারের দোকানগুলো খুলে যায়। কোথাও…