…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নওগাঁর ক্লিনিক থেকে নিখোঁজ নবজাতকের সন্ধানে বগুড়া থেকে শিশু উদ্ধার, দম্পতি পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একটি নিখোঁজ হওয়ার আট দিন পর বগুড়া থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মলিনা (৪০) নামের এক নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, ওই নারী প্রথমে নিজেকে শিশুটির প্রসূতি মা বলে দাবি করলেও পরে স্বীকার করেছেন, তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন।

উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

এ ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার হয়। তাঁর স্বামী শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অস্ত্রোপচারের আগে করা দুটি পৃথক আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে তাঁর স্ত্রীর গর্ভে যমজ সন্তান থাকার কথা উল্লেখ ছিল।

কিন্তু অস্ত্রোপচারের পর ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের একটি কন্যাশিশু দেয়। অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সদুত্তর দেয়নি বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি ধামাচাপা দিতে তাঁদের আর্থিক প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ করেন শান্ত ইসলাম।

এছাড়া অস্ত্রোপচারের পর সেলাই না করে ক্ষতস্থান দীর্ঘ সময় ফেলে রেখে ভয়ভীতি দেখিয়ে জোর করে ভিডিও ধারণের অভিযোগ করেছেন সান্ত্বনা আক্তার।

তবে গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করে বলাকা ক্লিনিক কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আগের আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে ত্রুটি থাকায় যমজ সন্তানের তথ্য এসেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…