…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাউজানে মসজিদের জায়গা দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, আইনি ব্যবস্থার দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক
রাউজানে মসজিদের জায়গা দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, আইনি ব্যবস্থার দাবি এলাকাবাসীর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা এলাকায় মসজিদের সীমানাপ্রাচীর ভাঙচুর, জায়গা দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় আবিদ আলী তালুকদার জামে মসজিদসংলগ্ন সড়কে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বদিউল আলম তালুকদার ওরফে ঝাপ্টা বদি এবং তাঁর ভাই শফিউল আলম তালুকদার ৫ আগস্টের পর থেকে মসজিদ ও আশপাশের জায়গা দখলের চেষ্টা করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙচুরেরও অভিযোগ তোলেন বক্তারা।

বক্তাদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নির্যাতন করছেন। মানববন্ধন থেকে এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।

মসজিদ কমিটির সভাপতি নাছির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ কমিটির সহসভাপতি কাজী জালাল আহম্মদ, স্থানীয় বাসিন্দা বেবি আক্তারসহ অন্যরা।

বক্তারা অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদের জায়গা দখলের চেষ্টার অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে
আইন ও অপরাধ

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।…

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।…