…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

লালমনিরহাটের চর গাবর্দ্ধনে শিশুদের বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের দ্বারে দ্বারে শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের চর গাবর্দ্ধনে শিশুদের বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের দ্বারে দ্বারে শুভসংঘ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গাবর্দ্ধনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বসুন্ধরা শুভসংঘ। শিশুদের বিদ্যালয়মুখী করা, নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি এবং শিক্ষার প্রতি অভিভাবকদের দায়িত্ববোধ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে অর্ধশতাধিক শিশুর অভিভাবকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। তাঁরা অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে সন্তানদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে কথা বলেন।

স্বেচ্ছাসেবীরা অভিভাবকদের বোঝান, একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। সন্তান বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং তার শিক্ষার অগ্রগতি কেমন—এসব বিষয়ে পরিবারের নিয়মিত নজরদারি প্রয়োজন। সামান্য উৎসাহ, যত্ন ও সহযোগিতাও শিশুর শিক্ষাজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তাঁরা তুলে ধরেন।

পারিবারিক অসচ্ছলতা ও চরাঞ্চলের নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষাজীবন অব্যাহত রাখার গুরুত্ব কর্মসূচিতে বিশেষভাবে তুলে ধরা হয়। চরাঞ্চলের অনেক পরিবারেই আর্থিক সীমাবদ্ধতার কারণে শিশুদের পড়াশোনা মাঝপথে থেমে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ঝুঁকি কমাতেই অভিভাবকদের সচেতন করার এই উদ্যোগ।

কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। একটি শিশুকে শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। কোনো শিশুই যেন আর্থিক অসচ্ছলতা কিংবা প্রতিকূল পরিবেশের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।

জেলা শাখার সভাপতি জামাল হোসেন বলেন, শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পরিবার ও সমাজ উভয়ের। অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা প্রতিকূল পরিবেশ যেন কোনো শিশুর শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে, তাদের পড়াশোনার খোঁজখবর রাখতে এবং লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে।

ক্যাম্পেইনে অংশ নেওয়া দুইজন অভিভাবক তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, তাঁরা চান সন্তানরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক। নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় সন্তানদের পড়াশোনার বিষয়ে যথাযথ খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা বাড়িতে এসে শিক্ষার গুরুত্ব বোঝানোয় তাঁরা আরও উৎসাহিত হয়েছেন এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।

চরাঞ্চলের শিশুদের শিক্ষার বিষয়ে অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলার এই উদ্যোগে স্থানীয় পরিবারগুলোর মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে।

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম রহমান, প্রচার সম্পাদক মাহবুব রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …