…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঝিনাইদহের মহেশপুরে পুড়াদহ মাঠে কৃষক নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে পুড়াদহ মাঠে কৃষক নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াদহ মাঠে নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম নামে অপর এক কৃষক পলাতক রয়েছেন।

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পুড়াদহ মাঠসংলগ্ন একটি জমিতে পাকা কলাই কাটছিলেন নিহত নূর মোহাম্মদ ও অভিযুক্ত জসিমসহ কয়েকজন।

এ সময় নূর মোহাম্মদের মেয়ের জামাইকে বিদেশে পাঠানো এবং এ-সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে জসিম হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুরুতর আহত নূর মোহাম্মদকে স্থানীয় লোকজন ও স্বজনেরা যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে নূর মোহাম্মদের মৃত্যু হয়।

এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…