…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার (৫৫) এবং ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ (২১)।

বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাবিব গোমস্তার ছেলে। একই রাতে উপজেলার ইন্দুরহাট বাজার এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গোলাম সারোয়ার এজাহারভুক্ত ২০ নম্বর আসামি। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে রাতে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশের দাবি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ততার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, গোলাম সারোয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি দলটির নেতা-কর্মীদের অর্থের জোগানদাতা। এ ছাড়া স্থানীয়দের হয়রানি করাসহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে গোলাম সারোয়ারের স্বজনেরা জানান, রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

অন্যদিকে পুলিশের দাবি, গত ২৫ অক্টোবর বিকেল আড়াইটার দিকে উপজেলার ইন্দুরহাট এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময়ের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আবু সাঈদ। মিছিল থেকে নাশকতা সৃষ্টির পাশাপাশি দেশবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছিল বলেও দাবি পুলিশের।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোলাম সারোয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। আর গত ২৫ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে সরাসরি অংশ নেওয়ায় আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেসবুকে সংগঠনের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। গ্রেপ্তার দুজনকে পিরোজপুর আদালতে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…