…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হাসিবুলের ওপর হামলা ও নুসরাতের স্বজনদের বাড়িতে অগ্নিসংযোগে উদ্বেগ, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কার্যকর প্রশাসনের আহ্বান নাজমুলের

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের স্বজনদের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব ঘটনার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করেন।

বিবৃতিতে নাজমুল হাসান বলেন, এসব ঘটনা আবারও প্রমাণ করে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। জনগণের জীবন ও নিরাপত্তাকে উপেক্ষা করে সহিংসতার মাধ্যমে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রবণতা এখনো বিদ্যমান বলে তিনি বলেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা যায় না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশাসনকে কার্যকর ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান নাজমুল হাসান। তিনি বলেন, অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা থেকে শুরু করে এর সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো ক্রমাগত নিরাপত্তাহীনতার মুখে পড়বে।

তিনি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান বিবৃতিতে।

একই সঙ্গে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের প্রভাব বিস্তার, সহিংসতায় সম্পৃক্ততা কিংবা অপরাধীদের সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এমন কর্মকর্তাদের চাকরিচ্যুতিসহ দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে জুলাই গণঅভ্যুত্থানের সব ছাত্রসংগঠন, রাজনৈতিক শক্তি এবং দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাজমুল হাসান। দলীয় বিভেদ ও মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদী সহিংসতা, সন্ত্রাস ও আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নাজমুল হাসান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…