…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

অনেক কষ্টে থাকলেও মানুষ এখনো তিন বেলা খেতে পারছে: মিঠাপুকুরে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
অনেক কষ্টে থাকলেও মানুষ এখনো তিন বেলা খেতে পারছে: মিঠাপুকুরে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নানা সংকটে অনেক কষ্টে থাকলেও এখনো দেশের মানুষ তিন বেলা খেতে পারছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিপর্যস্ত অর্থনীতি নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

আজ শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ওই সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। একপর্যায়ে ক্ষমতাচ্যুত হয়ে তাঁদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁরা দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন এবং সরকার সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, নানা সংকটের মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে। এ পরিস্থিতিতে মানুষ কষ্টে থাকলেও এখনো তিন বেলা খেতে পারছে। মানুষের কষ্ট লাঘবে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমাদের ঐক্য অটুট রেখে সব ধরনের ষড়যন্ত্র ও উসকানি মোকাবিলা করতে হবে। যারা অন্যায় ও অপরাধ করেছেন, তাঁদের আইনের আওতায় আসতে হবে। এ দেশ আইনের শাসনে চলে। যে যতটুকু অন্যায় করবেন, তাঁকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, কোনো এলাকার উন্নয়ন করতে হলে সেখানে বসবাসকারী কোনো জনগোষ্ঠীকে বাদ দেওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসী, সাঁওতাল, চাকমা, মারমা, গারো, হাজংসহ সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে।

তাঁর ভাষায়, সবাইকে নিয়ে এগিয়ে গেলেই মিঠাপুকুরের সামগ্রিক উন্নয়ন সম্ভব; কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…