…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় বসল ২ হাজার ৮৭৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় বসল ২ হাজার ৮৭৮ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

কক্সবাজারে ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জেলার ছয়টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।

পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এবং মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের আয়োজনে।

সকাল ১০টায় শুরু হয়ে দুই ঘণ্টার পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপন করা হয়।

কেন্দ্রগুলো হলো পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ, মালুমঘাট আইডিয়াল স্কুল, কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ও মহেশখালী মডেল হাই স্কুল।

আয়োজক সূত্রে জানা গেছে, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুলে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজে ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এ ছাড়া মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এবারের পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এবং তার মরহুম বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …