…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

দাখিলের সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম লালমাইয়ের মোহাম্মদ উল্লাহ, পেলেন ট্যালেন্টপুল বৃত্তি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সারাদেশের সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করেছেন কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ ইবনে আব্দুল্লাহ। এই ফলাফলের ভিত্তিতে তিনি ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছেন।

মোহাম্মদ উল্লাহ লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা মাওলানা মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন আল আমেনীর বড় ছেলে।

তিনি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা গেছে, এবারের বৃত্তির ফলাফলে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার কিতাব বিভাগ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন।

তাদের মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন।

দেশব্যাপী সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে মোহাম্মদ উল্লাহ তার প্রতিষ্ঠানের এই সাফল্যকে আরও বড় করেছেন বলে মাদরাসা সূত্রে জানানো হয়েছে।

তার এই অর্জনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ বিরাজ করছে। নিজ এলাকার মানুষও তার সাফল্যে গর্বিত বলে জানা গেছে।

এ বিষয়ে মাদরাসার শিক্ষক ও কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়ে বলেন, ‘মোহাম্মদ উল্লাহর এই অনন্য সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ তায়ালা তাকে ইলমে নাফে, নেক আমল এবং আজীবন দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।’

তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোহাম্মদ উল্লাহ তার মেধা, অধ্যবসায় ও নৈতিক আদর্শের মাধ্যমে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের মুখ উজ্জ্বল করবেন।

মোহাম্মদ উল্লাহর এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …