…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ভৈরবে টেস্ট পরীক্ষার ফল নিয়ে আশঙ্কার মধ্যে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ভৈরবে টেস্ট পরীক্ষার ফল নিয়ে আশঙ্কার মধ্যে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কার মধ্যে অবনী (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভৈরব পৌর শহরের দড়িচন্ডিবের এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবনী ওই এলাকার কামাল উদ্দিন মিয়ার মেয়ে এবং স্থানীয় মুর্শিদ মুজিব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ নভেম্বর দশম শ্রেণির টেস্ট পরীক্ষা শেষ হয় এবং পরীক্ষার ফল তখনো প্রকাশিত হয়নি। অবনী পরিবারের সদস্যদের জানিয়েছিল, একটি বিষয়ে তার পরীক্ষা ভালো হয়নি। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে খাবারের জন্য ডাকতে গিয়ে তাঁরা অবনীর কক্ষের দরজা বন্ধ পান। পরে দরজা খুলে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন বলেন, রাত ৯টার দিকে অবনী নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

অবনীর চাচা গিয়াস উদ্দিন বলেন, ‘আমার ভাতিজি খুব সহজ-সরল স্বভাবের ছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সে বৃত্তি পেয়েছিল। ভালো ছাত্রী হওয়ায় একটি বিষয়ে পরীক্ষা খারাপ হওয়াটা সে মেনে নিতে পারেনি। এ ঘটনায় আমরা পুরো পরিবার ভেঙে পড়েছি।’

নিহতের মা আফসানা বেগম একই বিদ্যালয়ের গণিতের শিক্ষিকা। তিনি বলেন, ‘পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। মেয়ে নিজেই বলেছিল, একটি বিষয়ে পরীক্ষা খারাপ হয়েছে। তখন তাকে বুঝিয়ে বলেছিলাম, মন খারাপ করো না, ফাইনাল পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও।’

অবনীর বাবা কামাল উদ্দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কর্মরত। পরিবারে তার এক ভাইও রয়েছে।

ভৈরব থানার উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …