…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১,২১০ জন, কিশোর গ্যাং অভিযানে আটক ৫৩৭

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১,২১০ জন, কিশোর গ্যাং অভিযানে আটক ৫৩৭
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৩৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের তথ্য শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, আগের মামলায় ১৬৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৬০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাতজন রয়েছেন। এছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৬ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৪৯ জন এবং সাজা পরোয়ানামূলে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসংক্রান্ত অপরাধে ১৩০ জন মাদকসেবী ও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ঘটনায় ২৮টি মাদক মামলা করা হয়েছে।

অভিযানে ১৪ হাজার ২৪৭টি ইয়াবা, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৯ লিটার চোলাই মদ এবং ১৫ কেজি ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ জনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ২১, চাঁদপুরে ১২, লক্ষ্মীপুরে ১১, ব্রাহ্মণবাড়িয়ায় ১০, কক্সবাজার ও ফেনীতে পাঁচজন করে, রাঙামাটিতে পাঁচ, খাগড়াছড়িতে তিন এবং বান্দরবানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৩৭ জনের মধ্যে ৩৩৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৯৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাং অভিযানে কুমিল্লায় ১৭৫ জন, চট্টগ্রামে ৯৪, লক্ষ্মীপুরে ৭১, ফেনীতে ৩৮, নোয়াখালীতে ৩৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৩১, কক্সবাজারে ২৭, চাঁদপুরে ২২, বান্দরবানে ২১, রাঙামাটিতে ১২ এবং খাগড়াছড়িতে ১১ জনকে আটক করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে
আইন ও অপরাধ

কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী কামাল পুলিশ হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করা আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।…

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।…