…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

মানিকগঞ্জের দৌলতপুরে আমনের নতুন জাত-১০৩: হেক্টরপ্রতি ফলন ৬ দশমিক ৩০৫ টন

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের দৌলতপুরে আমনের নতুন জাত-১০৩: হেক্টরপ্রতি ফলন ৬ দশমিক ৩০৫ টন
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুরে আমন ধানের নতুন জাত-১০৩-এর প্রদর্শনী প্লটে আশাব্যঞ্জক ফলন পাওয়া গেছে। মাত্র ২০ বর্গমিটার জমিতে নমুনা শস্য কর্তন করে ১২ দশমিক ৬১ কেজি ধান পাওয়া গেছে; সেই হিসাবে হেক্টরপ্রতি সম্ভাব্য ফলন দাঁড়িয়েছে ৬ দশমিক ৩০৫ টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রদর্শনী প্লটে নমুনা শস্য কর্তন করা হয়।

শুক্রবার উপজেলার চাক মিরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মন্দরতা ব্লকে কৃষক মো. হাফিজের রহমানের ৩৩ শতাংশ জমিতে স্থাপিত প্রদর্শনী প্লটে এই কার্যক্রম পরিচালিত হয়।

নমুনা হিসেবে ২০ বর্গমিটার জমির ধান কেটে মাড়াই ও ওজন করে ১২ দশমিক ৬১ কেজি ফলন পাওয়া যায়। এ হিসাবেই হেক্টরপ্রতি সম্ভাব্য উৎপাদন দাঁড়ায় ৬ হাজার ৩০৫ কেজি বা ৬ দশমিক ৩০৫ টন।

কৃষক মো. হাফিজের রহমান বলেন, কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় তিনি নতুন জাতের ধান আবাদ করেছেন। জমিতে ধানের বৃদ্ধি ও শিষের অবস্থা ভালো ছিল। নমুনা শস্য কর্তনের পর যে ফলন পাওয়া গেছে, তাতে তিনি আশাবাদী। কৃষকেরা সঠিক নিয়মে চাষাবাদ ও পরিচর্যা করলে এ ধরনের জাত থেকে ভালো ফলন পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ বলেন, কৃষকদের মধ্যে উন্নত জাতের ধান ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে প্রদর্শনী স্থাপন করা হচ্ছে। এসব প্রদর্শনীর মাধ্যমে কৃষকেরা নিজের চোখে নতুন জাতের ফলন ও সম্ভাবনা দেখতে পাচ্ছেন, এতে উন্নত জাতের ধান চাষে তাদের আগ্রহ বাড়বে। স্থানীয় পরিবেশ ও জমির উপযোগিতা বিবেচনায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

কৃষিসংশ্লিষ্টরা মনে করছেন, জনসংখ্যা বৃদ্ধি ও আবাদি জমির সীমাবদ্ধতার বাস্তবতায় খাদ্য উৎপাদন বাড়াতে উন্নত জাতের ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে প্রদর্শনী প্লটের ফলাফল কৃষকদের কাছে নতুন জাতের সম্ভাবনা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নমুনা শস্য কর্তন কার্যক্রমে কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কৃষি

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা এক জেলের জালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই মাছটি আড়তদার…

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা
কৃষি

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্র…

সার নিয়ে পুরোনো ভিডিও ছড়িয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকতে বলল কৃষি মন্ত্রণালয়
কৃষি

সার নিয়ে পুরোনো ভিডিও ছড়িয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকতে বলল কৃষি মন্ত্রণালয়

সারের ভেজাল ও নকল বিষয়ক ‘অপপ্রচার’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ত…

কৃষি

নাটোর সুগার মিলে আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুম শুরু, হুইপ দুলু বললেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

নাটোর সুগার মিলসে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় মিলের কেইন ক্যার…