…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খুলনার রূপসায় নির্মাণাধীন দেয়াল ধসে মাদরাসার নৈশপ্রহরী খলিলুর রহমান নিহত

নিজস্ব প্রতিবেদক
খুলনার রূপসায় নির্মাণাধীন দেয়াল ধসে মাদরাসার নৈশপ্রহরী খলিলুর রহমান নিহত
ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলায় নির্মাণাধীন ইটের দেয়াল ধসে খলিলুর রহমান খান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের সুতালের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান খান রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মৃত ইব্রাহিম খানের ছেলে। তিনি স্থানীয় সামন্তসেনা দারুছুন্নাৎ আলিয়া মাদরাসার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খলিলুর রহমান মাদরাসায় নৈশপ্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি জীবিকার তাগিদে নির্মাণশ্রমিকের কাজও করতেন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে তিনি দেবীপুর সুতালের বটতলা সংলগ্ন দিদারুল ইসলামের অটো রাইস মিলে পানির ট্যাংক পরিষ্কার করছিলেন। কাজের একপর্যায়ে রাইস মিলের নির্মাণাধীন ইটের দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত খলিলুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ
জাতীয়

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে শ্রমিক ও মালিকপক্ষ। শ্রমিক আন্দোলনের মুখে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত সোমব…