…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শেরপুরের গজনী অবকাশের পাহাড়ে রাবির আট শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, বেঁধে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
শেরপুরের গজনী অবকাশের পাহাড়ে রাবির আট শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই, বেঁধে মারধরের অভিযোগ
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মোবাইলফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাবি থেকে ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসেন। পরে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পর্যটনকেন্দ্রের আশপাশের পাহাড়ে ঘুরতে যান।

এর মধ্যে আট শিক্ষার্থীর একটি দল অবকাশকেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে বেঁধে মারধর করা হয়। পরে তাদের কাছে থাকা মোবাইলফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, তাঁরা রাবি থেকে ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ ও খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারী শুক্রবার সকালে অবকাশকেন্দ্রে আসেন। পরে কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যান। তাঁদের আটজনের একটি দল পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের জিম্মি করে বেঁধে ফেলে। পরে তাঁদের কাছে থাকা মোবাইলফোন, মানিব্যাগ ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে অবকাশকেন্দ্রে ফিরে স্থানীয়দের সহায়তায় অন্যদের সঙ্গে একত্রিত হন তাঁরা।

গজনী অবকাশ পর্যটনকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলের দিকে যেতে নিষেধ করা হয়েছিল। তারপরও তাঁরা সেখানে গিয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনার পর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। অবকাশকেন্দ্রে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা এজাহার দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, ঘটনাটি অবকাশকেন্দ্রের বাইরে পাহাড়ে ঘটেছে। সেখানে যেতে স্থানীয়রা শিক্ষার্থীদের নিষেধ করেছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …