…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে সাদের জায়গায় কে, দৌড়ে এগিয়ে রহমত; মুখ খুললেন না ডুলি

নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে সাদের জায়গায় কে, দৌড়ে এগিয়ে রহমত; মুখ খুললেন না ডুলি
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে সেই জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে রাইট-ব্যাক সাদ উদ্দিনের চোটে। গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ছন্দে থাকা এই ডিফেন্ডার।

আগামীকাল জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে তাই সবচেয়ে বড় প্রশ্ন—রক্ষণভাগের ডান প্রান্তে সাদের জায়গায় খেলবেন কে?

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কৌশলী অবস্থান নিয়েছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। সাদের ছিটকে যাওয়াকে দলের জন্য বড় ধাক্কা মানলেও বিকল্প খেলোয়াড়ের ওপর আস্থা রাখছেন তিনি।

ডুলি বলেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুব দুঃখজনক, কারণ সাদ এমন একজন খেলোয়াড় যে যখনই খেলে, যখনই মাঠে নামে—এমনকি অনুশীলনেও—সব সময় শতভাগ দেয়। ডান প্রান্তে সে খুব শক্তিশালী একজন ডিফেন্ডার ছিল; অত্যন্ত আক্রমণাত্মক মানসিকতার, রক্ষণাত্মক কাজে ভালো, দক্ষ এবং খুব কঠোর পরিশ্রমী। তাই আগামীকাল অবশ্যই তাকে মিস করা হবে এবং অন্য একজন খেলোয়াড় দিয়ে আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে। সেই খেলোয়াড়টি কে হবে তা নিয়ে আমরা ভাবছি এবং যে-ই আসুক না কেন, আমি নিশ্চিত সেও সাদের মতোই খেলবে এবং আমাদের সফল হতে সাহায্য করবে।’

স্কোয়াডের বর্তমান অবস্থা বিবেচনায় সাদের জায়গায় খেলার দৌড়ে এগিয়ে আছেন অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে সাদ স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর তাঁর বদলি হিসেবে রাইট-ব্যাকে নেমেছিলেন রহমতই।

এ ছাড়া এই পজিশনে খেলার জন্য স্কোয়াডে আছেন সাদেরই ছোট ভাই তাজ উদ্দিন। পাশাপাশি সেন্টার-ব্যাক তারিক রায়হান কাজীকে ডান প্রান্তে সরিয়ে এনে বা সদ্য চোট কাটিয়ে অনুশীলনে ফেরা বিশ্বনাথ ঘোষকে দিয়েও রাইট-ব্যাক পজিশন সামলানোর বিকল্প খোলা আছে কোচের হাতে।

তবে চোট কাটিয়ে অনুশীলনে ফেরা তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ ও মিডফিল্ডার সোহেল রানাকে এখনই একাদশে ফেরানোর বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি ডুলি। গ্রুপ পর্বের দুই ম্যাচেই মাঠের বাইরে থাকা তপু এবং শ্রীলঙ্কা ম্যাচে না খেলা বিশ্বনাথ ফিট হয়ে উঠলেও অনুশীলনের পারফরম্যান্সকেই চূড়ান্ত মানদণ্ড ধরছেন কোচ।

তরুণ সেন্টার-ব্যাক জিদান ইউসুফ দারুণ খেলায় রক্ষণভাগের মূল কাঠামো ভাঙতে চান না ডুলি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘বিষয়টা এমন নয় যে আপনি কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন আর এসে বলবেন, আমি প্রস্তুত। এভাবে কাজ হয় না, কারণ খেলোয়াড়দের বলে দেওয়া আছে যে অনুশীলনের প্রতিটি পারফরম্যান্সই গণ্য হয় এবং ভালো না করলে সুযোগ পাওয়া কঠিন—পারফর্ম করেই জায়গা দেখাতে হয়। এখন আমাদের দলে জিদান আছে, আর এখন জিদানকে বাদ দেওয়া খুব কঠিন।’ তবে সিনিয়র ফুটবলাররা পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় স্বস্তিতে আছেন কোচ; প্রয়োজন হলে তাঁদের ব্যবহার করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক
খেলা

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত মেহেদী হাসান শ্রাবণই ছিলেন বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা। আলী উজাইর, আদিল নবী কিংবা আলী খানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে …

খেলা

মাদ্রিদে রোববার স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত ধারা ভাঙার চ্যালেঞ্জ ইংল্যান্ডের সামনে

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৪৩…

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…