…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ, ৪৯ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ, ৪৯ দিন পর মৃত্যু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ৪৯ দিন পর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

অভিযোগটি উঠেছে আফরিনের মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় আফরিনের মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও দুধঘাটা এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তাঁর ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও উত্তেজনা সৃষ্টি হতো।

রওশন আরার অভিযোগ, তাঁর ভাইয়ের স্ত্রী সোনিয়া বিভিন্ন সময় তাঁদের প্রাণনাশের হুমকি দিতেন। গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ঘুমিয়ে ছিল আফরিন।

পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এতে তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনার ৪৯ দিন পর তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

সিদ্ধিরগঞ্জে ৯০ ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা ও সহযোগী আটক, জব্দ ৫২ হাজার টাকা ও মোটরসাইকেল
আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ৯০ ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা ও সহযোগী আটক, জব্দ ৫২ হাজার টাকা ও মোটরসাইকেল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০টি ইয়াবাসহ ছাত্রদলের সাবেক এক নেতা ও তাঁর সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।…

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, টিয়ার শেলের পর যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ…