…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শতবর্ষে স্মৃতির টানে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে ফিরলেন তিন হাজারের বেশি সাবেক ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
শতবর্ষে স্মৃতির টানে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে ফিরলেন তিন হাজারের বেশি সাবেক ছাত্রী
ছবি: সংগৃহীত

গোলাপি শাড়িতে রঙিন হয়ে উঠেছিল বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়টির শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার সাবেক ছাত্রীদের পুনর্মিলনীতে তিন হাজারের বেশি সাবেক শিক্ষার্থী তাদের চেনা আঙিনায় ফিরে আসেন।

সাবেক ছাত্রীদের কেউ বয়সের ভারে নুয়ে পড়েছেন, কেউ মধ্যবয়সী, আবার কেউ কয়েক বছর আগেই বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন। বয়স ও পেশার ভেদাভেদ ভুলে সবাই ফিরে গিয়েছিলেন স্কুলজীবনের দিনগুলোতে। পুরোনো সহপাঠীকে কাছে পেয়ে কেউ আবেগাপ্লুত হয়েছেন, কেউ স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রেখেছেন।

শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। বগুড়া রোডের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার ও বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে ছিলেন শতবর্ষ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি এই বিদ্যালয়ের রয়েছে ভিন্ন রকমের ইতিহাস। মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের প্রথম বেসরকারি সচিবালয় এই বিদ্যালয়ে স্থাপন করা হয়েছিল। তিনি বলেন, এখানকার শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন; বিদ্যালয় থেকে তারা অনেক কিছু শিখেছেন, এখন প্রতিষ্ঠানকে কিছু দেওয়ার সময় এসেছে।

উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, ১৯৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পাস করা সাবেক শিক্ষার্থীদের শতবর্ষ অনুষ্ঠানে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। এতে তিন হাজারের বেশি সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে অনেক প্রবাসী শিক্ষার্থীও অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরেছেন।

এই বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে সাবেক ছাত্রীদের কেউ হয়েছেন শিক্ষক, কেউ চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ কিংবা সফল উদ্যোক্তা। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে অনেকেই খুঁজে ফিরেছেন ফেলে আসা শৈশবের স্মৃতি।

উৎসবের দ্বিতীয় দিনেও থাকছে নানা আয়োজন। সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল পিলো পাসিং, স্মৃতিচারণ, হাঁড়িভাঙা খেলা, চকলেট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

বিদ্যালয়টির ইতিহাস দেড় শতকের কাছাকাছি। ১৮৭৩ সালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার বরিশাল শহরে কাঁচাবালিয়ার জমিদার পরিবারসহ কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে 'বরিশাল সদর বালিকা বিদ্যালয়' নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়। ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপ নেয় এবং ১৯৬১ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …