…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মির্জাপুরে সড়কে ট্রাক থামিয়ে ১০০ টাকা করে আদায়, ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
মির্জাপুরে সড়কে ট্রাক থামিয়ে ১০০ টাকা করে আদায়, ভিডিও ছড়িয়ে পড়ায় বিতর্ক
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে ট্রাক থামিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। চালকদের অভিযোগ, জেলা ট্রাক মালিক সমিতির রশিদ ব্যবহার করে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। এই টাকা আদায়ের একটি ভিডিও আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগ অনুযায়ী, টাকা আদায় করা হয়েছে বিএনপির দুই নেতার নির্দেশে। অভিযুক্ত নেতারা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও একই সমিতির সহসভাপতি কবির সিকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের সোহেল ও ইউসুফ গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে চেয়ার বসিয়ে ট্রাক থামান। এরপর জেলা ট্রাক মালিক সমিতির রশিদ দিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করেন তাঁরা।

একাধিক ট্রাকচালক জানিয়েছেন, আগে ওই স্থানে তাঁদের কোনো টাকা দিতে হয়নি। হঠাৎ করে সড়কে ট্রাক থামিয়ে টাকা আদায়ের ঘটনায় তাঁরা বিব্রত ও ক্ষুব্ধ। টাকা দিতে আপত্তি জানালে চালকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন চালকেরা। সরকারি সড়কে এভাবে যানবাহন থামিয়ে টাকা আদায়কে অন্যায় বলে মনে করছেন তাঁরা।

টাকা আদায়ের সময় ঘটনাস্থলে গিয়ে সোহেল ও ইউসুফের কাছে এর কারণ জানতে চান স্থানীয় এক সংবাদকর্মী। এ সময় সোহেল দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশেই তাঁরা টাকা আদায় করছেন।

অভিযোগের বিষয়ে লাল মিয়া বলেন, ‘জেলা থেকে ট্রাক মালিক সমিতির কমিটি দেওয়া হয়েছে। কার্যালয়ের খরচের জন্য টাকা তোলা হয়েছে। নিয়ম মেনেই বৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল।’ অপর অভিযুক্ত কবির সিকদার বলেন, ‘টাকা আদায়ের বিষয়টি আমার জানা ছিল না। জানার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে।’

আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী বলেছেন, ‘আমার ইউনিয়নে বিএনপির কোনো নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী বলেছেন, সড়কে টাকা আদায়ের বিষয়টি তাঁর জানা নেই; খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেছেন, সড়কে এভাবে টাকা আদায়ের কোনো সুযোগ নেই এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এ বিষয়ে তিনি অবগত নন; খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…