…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নুসরাতের পোড়া বাড়ি ঘুরে বিরোধী দলের ঘোষণা: শর্টসার্কিটের আলামত মেলেনি, আলাদা তদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক
নুসরাতের পোড়া বাড়ি ঘুরে বিরোধী দলের ঘোষণা: শর্টসার্কিটের আলামত মেলেনি, আলাদা তদন্ত হবে
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধি দল। ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে দলটি বলেছে, তারা বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পায়নি। ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে বিরোধীদলীয় সংসদ সদস্যরা আলাদাভাবে তদন্ত করবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। দলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাননি। অথচ তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আগুনের কারণ হিসেবে শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলেছেন। এতে তদন্ত কমিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আব্দুল্লাহ আল আমিন আরও জানান, বিরোধী দলের সংসদ সদস্যরা আলাদাভাবে ঘটনাটি পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করবেন এবং প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবেন। একই সঙ্গে আওয়ামী লীগকে মোকাবিলায় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ডা. মাহমুদা মিতু বলেন, বাড়িটিকে পরিত্যক্ত বলা হলেও সেখানে মানুষের বসবাসের প্রমাণ রয়েছে। শিশুদের পড়ার টেবিল, বইপত্র, খাবার ও রান্নার সরঞ্জাম তাঁরা দেখেছেন। তাঁর দাবি, বাড়িটিতে সাতজন মানুষ বসবাস করতেন।

সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই আগুনের সম্ভাব্য কারণ নিয়ে বক্তব্য দেওয়া তদন্তের ওপর চাপ তৈরির শামিল। তিনি প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নুসরাত তাবাসসুম বলেন, মামলা করার সময় একজন আসামির অবস্থান মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়েছিল। তবে এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এতে ঘরের আসবাব ও মূল্যবান মালামাল পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প…

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান
রাজনীতি

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১–এ অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্য…

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার
রাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…