…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জামালপুরে এক হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক, আদালতে জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে এক হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক, আদালতে জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

জামালপুরে এক হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। বৃহস্পতিবার রাতে শহরের দয়াময় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি-২ শাখার এসআই মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে শহরের দয়াময় মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের দুজন গাজীপুরের বাসিন্দা। তাঁরা হলেন বাসন থানার বাইপাস পেয়ারা বাগান এলাকার জাহাঙ্গীর আলী খানের ছেলে আবদুল খালেক ওরফে জাহিদ খান (৩৩) এবং একই এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে বাবুল (৪৫)।

আটক বাকি দুজনের একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগমুচরা গ্রামের শাহীন আলমের ছেলে রনি (৩০)। অপরজন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার রগুনাথপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খাদিজা বেগম (১৯)।

এ ঘটনায় ডিবি-২ শাখার এসআই মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

শুক্রবার বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সংশ্লিষ্ট বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামালপুর ডিবি-২ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিবুর রহমান বলেন, আটক চারজনকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি সজিবুর রহমান আরও বলেন, মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…