…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৭, বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৭, বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর ও একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শফিক আলী, খলিল, আনোয়ার হোসেন, আব্দুস সালাম, তোহরুল, রাসেল আলী ও আবুল হায়াত। তাঁদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের বর্তমান ইমাম মো. আব্দুল লতিফকে দায়িত্বে রাখা হবে কি না, তা নিয়ে মুসল্লিদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। শুক্রবার জুমার নামাজ শেষে কণ্ঠভোট নেওয়া হলে অধিকাংশ মুসল্লি আব্দুল লতিফকে ইমাম হিসেবে বহাল রাখার পক্ষে মত দেন। তবে একটি পক্ষ এর বিরোধিতা করে।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত সাতজন আহত হন।

এদিকে সংঘর্ষের পর অন্তত চার থেকে পাঁচটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, তাঁদের বাড়িতে হামলা চালিয়ে প্রায় সাত লাখ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল, এসি, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এবং বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…