…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনই বাংলাদেশের আসল পরীক্ষা, অনুশীলন শেষে বললেন বেনকেনস্টাইন

নিজস্ব প্রতিবেদক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই সফর, এরপর দুই দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।

এই সফরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। তবে দলের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টাইন জানিয়েছেন, নাজমুল হোসেন শান্তরা দ্রুতই সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন।

শুক্রবার দলের অনুশীলন শেষে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বেনকেনস্টাইন দলের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজের অভিজ্ঞতা ও সামনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে শান্তদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বেনকেনস্টাইন বলেন, ‘স্পষ্টতই এটি তাদের জন্য খুব দ্রুত একটি পরিবর্তন, তবে ভালো দিক হলো তারা সরাসরি টেস্ট ক্রিকেট খেলে আসছে। অবশ্যই এই কন্ডিশনগুলোর সঙ্গে মানিয়ে নেওয়াটা… আপনি জানেন, এর প্রমাণ অবশ্যই শনিবার মাঠেই পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যা দেখেছেন, তাতে দলটি যে পরিশ্রম করছে তা প্রশংসনীয়। তাঁর ভাষায়, এটি অত্যন্ত প্রতিভাবান একটি ব্যাটিং গ্রুপ এবং টেকনিক্যালি খুবই নিখুঁত। তবে আসল পরীক্ষা হবে দল কন্ডিশনের সঙ্গে কীভাবে ও কত দ্রুত মানিয়ে নিতে পারে।

প্রোটিয়া এই ব্যাটিং পরামর্শকের মতে, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা অস্ট্রেলিয়ায় দারুণ একটি সফর শেষ করে এসেছে, যেখানকার কন্ডিশন দক্ষিণ আফ্রিকার মতোই। তাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে তারা মানিয়ে নিতে পারবে।’

বাংলাদেশ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন বেনকেনস্টাইন। তাঁর ভাষায়, ‘এখন পর্যন্ত দারুণ কাটছে। এটি একটি চমৎকার অভিজ্ঞতা। কাজ করার জন্য দুর্দান্ত একটি দল। তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। সামনের চ্যালেঞ্জগুলোর জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’

বেনকেনস্টাইন বলেন, ‘আমরা সবাই জানি যে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না। তবে আমার মনে হয় তারা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমি এর অপেক্ষায় আছি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক
খেলা

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত মেহেদী হাসান শ্রাবণই ছিলেন বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা। আলী উজাইর, আদিল নবী কিংবা আলী খানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে …

খেলা

মাদ্রিদে রোববার স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত ধারা ভাঙার চ্যালেঞ্জ ইংল্যান্ডের সামনে

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৪৩…

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…