…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০, হামলার শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০, হামলার শিকার সাংবাদিক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ভৈরব উপজেলার কমলপুর নয়াবাড়ি ও সাধু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়।

এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সালিস বৈঠকের কথা ছিল। তবে বৈঠকের আগেই বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের মধ্যে নয়াবাড়ি পক্ষের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম আর রুবেল। অভিযোগ রয়েছে, নয়াবাড়ির আরফাত মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন যুবক সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁকে মারধর করে তাঁর মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

এম আর রুবেল বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে যাই। এ সময় ভিডিও ধারণ করার সময় একদল যুবক আমার ওপর হামলা করেন। দুই যুবক আমাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের ওপরও দা ও বল্লম নিয়ে চড়াও হন।’

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিন্দা জানিয়েছেন। তাঁরা হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক
খেলা

শ্রাবণের ভুলে জিতেও সহমর্মী পাকিস্তান কোচ সোলানো, হামজাকে আটকানোই ছিল তাঁদের ছক

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত মেহেদী হাসান শ্রাবণই ছিলেন বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা। আলী উজাইর, আদিল নবী কিংবা আলী খানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে …

খেলা

মাদ্রিদে রোববার স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত ধারা ভাঙার চ্যালেঞ্জ ইংল্যান্ডের সামনে

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৪৩…

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…