…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নির্বাচনী পরীক্ষায় ফেলের আশঙ্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নির্বাচনী পরীক্ষায় ফেলের আশঙ্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দাখিল নির্বাচনী পরীক্ষায় ফেল করার আশঙ্কায় মরজিনা আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবার জানিয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরজিনা আক্তার ওই এলাকার দিনমজুর মজিবর রহমানের মেয়ে। সে স্থানীয় বড় পলাশবাড়ী ইসলামিক ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।

মরজিনার চাচা আব্দুল্লাহ বলেন, ‘মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরেছি, এমন সময় চিৎকার শুনে ছুটে এসেছি। পরে দেখি গলায় ফাঁস দিয়েছে। কয়েক দিন ধরে পরীক্ষা দিচ্ছিল মরজিনা। বলছিল, এবার ফেল করলে শিক্ষকেরা ফরম ফিলআপ করতে দেবে না। এটা নিয়ে খুব চিন্তায় ছিল মেয়েটি।’

মাদ্রাসাছাত্রীর বাবা মজিবর রহমান বলেন, ‘আমার মেয়েটা পড়াশোনায় ভালো ছিল। খুব আদর করতাম। কয়েক দিন ধরে পরীক্ষা খারাপ হচ্ছিল বলে মন খারাপ ছিল। সান্ত্বনা দিয়েছি—মা, কিছু হবে না। কিন্তু মেয়েটা শুনল না।’

বড় পলাশবাড়ী ইসলামিক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কুসুম উদ্দীন বলেন, ‘আমাদের নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে। ফলাফল এখনো প্রকাশ হয়নি। ফেল করলে কি সমস্যা—সে তো আবার পরীক্ষায় বসতে পারবে, সুযোগ আছে।’

বালিয়াডাঙ্গী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম বলেন, ‘পরিবারের কারও আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …