উঠানে চটের বস্তা বিছিয়ে শুরু, এবার নির্মিত হচ্ছে দিনাজপুরের ‘সঞ্জীবন পাঠশালা’

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে ওঠা একটি পাঠশালা এবার নিজস্ব রূপ পাচ্ছে। ‘সঞ্জীবন পাঠশালা’ নামে সেটি এখন নির্মিত হচ্ছে।
পাঠশালাটি পরিচালনা করে আসছেন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার। ধর্মপুর ইউনিয়নের সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের শিশুরাই এখানে পড়াশোনা করে।
দীর্ঘদিন ধরে কমলচন্দ্র সরকার নিজের বাড়ির উঠানেই পাঠশালাটি চালিয়ে আসছেন। উঠানে চটের বস্তা বিছিয়ে বসেই শিশুরা এতদিন পড়াশোনা করেছে।
চটের বস্তায় বসে পড়া সেই পাঠশালার জন্যই এবার ‘সঞ্জীবন পাঠশালা’ নির্মাণের কাজ শুরু হয়েছে।




