…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরে পুলিশের দুই দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৮ আসামি, আটক ৩৮ কিশোর গ্যাং সদস্য

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে পুলিশের দুই দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৮ আসামি, আটক ৩৮ কিশোর গ্যাং সদস্য
ছবি: সংগৃহীত

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে ৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ২০৬টি ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মী এবং মাদকসংশ্লিষ্ট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় ১২ ও ১৩ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) ২৪ ঘণ্টাভিত্তিক পৃথক অভিযানে জেলার বিভিন্ন থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করে।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, ১২ নভেম্বরের অভিযানে ২৮ জন আসামিকে গ্রেপ্তার এবং ২০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এ সময় ১৬টি ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাতজন নেতা-কর্মী এবং মাদকসংশ্লিষ্ট তিনজন আসামি রয়েছেন।

অন্যদিকে ১৩ নভেম্বরের অভিযানে ৩০ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এদিন ১০০ গ্রাম গাঁজা, ১৯০টি ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন নেতা-কর্মী এবং মাদকসংশ্লিষ্ট চারজন আসামি রয়েছেন।

দুই দিনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ১২ নভেম্বর চাঁদপুর ডিবি পাঁচজন, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানা একজন করে গ্রেপ্তার করে। ১৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা একজন, হাইমচর একজন, ফরিদগঞ্জ তিনজন, মতলব দক্ষিণ একজন, মতলব উত্তর একজন এবং শাহরাস্তি থানা তিনজনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া বিভিন্ন মামলায় দুই দিনে ৩১ জন এবং বিভিন্ন ধারা ও অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা চারজন, কচুয়া ছয়, হাজীগঞ্জ পাঁচ ও মতলব উত্তর থানা পাঁচজনকে আটক করে। ১৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা তিনজন, ফরিদগঞ্জ ছয়, মতলব দক্ষিণ ছয় ও হাজীগঞ্জ থানা তিনজনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…